তাপমাত্রা বাড়বে আরও ২-৩ ডিগ্রি! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও দীর্ঘ হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দফতরের

রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ আরও দীর্ঘ হওয়ার সতর্কবার্তা আবহাওয়া দফতরের। এদিন হাওয়া অফিস জানিয়েছে, মূলত উত্তর-পশ্চিমা শুষ্ক বায়ু এই অঞ্চলের ওপরে অবস্থান করছে। এর সঙ্গে সূর্যের তাপে তাপপ্রবাহ এবং গরম-আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দু-একটি জায়গায় খুব বেশি ছিল। তবে এলাকায় খুব বেশি .তাপমাত্রার পরিবর্তন ছিল না। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের ওপরে।

heatwave

সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৭
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড়ে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি বেশি। এছাড়া মেদিনীপুরে ৪১.৬, বাঁকুড়ায় ৪১.৫, আসানসোলে ৪০.২ এবং বর্ধমানে ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা ও আর্দ্রতা
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে চলেছে। উপকূলের জেলাগুলিতে আর্দ্রতা থাকতে পারে ৮০-৯০ শতাংশের মধ্যে। ভিতরের জেলাগুলিতে আর্দ্রতা থাকতে পারে ৭০-৮০ শতাংশের মধ্যে। এছাড়া দিনের বাকি সময় তা সর্বনিম্ন হলেও ৪০ শতাংশের ওপরে থাকবে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ

  • মঙ্গলবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় এদিন তাপপ্রবাহের পরিস্থিতি। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি।
  • বুধবার, ১৭ এপ্রিল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে তাপপ্রবাহ চলতে পারে, বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি।
  • বৃহস্পতিবার অর্থাৎ ১৮ এপ্রিল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি।
  • শুক্রবার, শনিবার ও রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি।

আবহাওয়া দফতরের সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে সকাল ১১ থেকে বিকেল চারটের মধ্যে বাইরে না বেরোতে। হাল্কা কাপড়-জামা পড়তেও টবলা হয়েছে। এই সময় বেশি করে জল খেতে হবে। আর অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে কিংবা চিকিৎসকের কাছে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+