ট্যাক্সিচালকের 'কটূক্তি'! তৃণমূল সাংসদ মিমির অভিযোগে গ্রেফতার ট্যাক্সিচালক
ট্যাক্সিচালকের 'কটূক্তি'! তৃণমূল সাংসদ মিমির অভিযোগে গ্রেফতার ট্যাক্সিচালক
তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে কটূক্তির অভিযোগ। সোমবার রাতে বালিগঞ্জ ফাঁড়ির কাছে এই ঘটনায় মিমি চক্রবর্তী পুলিশের কাছে ট্যাক্সিচালকের বিরুদ্ধে অভিযোগ জানান। পুলিশ ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে।

রাতে বাড়ি ফেরার সময়কার ঘটনা
জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। তৃণমূল সাংসদ নিজের গাড়িতে বসে ছিলেন। সেই সময় গাড়ির কাঁচ নামানো ছিল।

বিপরীত দিক থেকে আসা ট্যাক্সিচালকের কটূক্তি
সেই সময় বিপরীত দিক থেকে আসে একটি ট্যাক্সি। সেই ট্যাক্সি থেকেই তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ।

পুলিশের কাছে লিখিত অভিযোগ
এরপর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ। পুলিশ ট্যাক্সিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করে।

ট্যাক্সিচালককে আদালতে পেশ
এদিন আলিপুর আদালতে পেশ করা হয় মিমি চক্রবর্তীকে কটূক্তিতে অভিযুক্ত ট্যাক্সিচালককে।

মিমির প্রতিক্রিয়া
সোমবার রাতের ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে মিমি বলেছেন, ট্যাক্সিচালক প্রথমে তাঁকে চোখ মারে। পরে ঘুরে এসে বৃষ্টির মধ্যেই খারাপ অঙ্গভঙ্গী করতে থাকে। তিনি ওই ট্যাক্সিচালককে ছেড়েও দিতে পারতেন। কিন্তু এই ঘটনা তাঁর সঙ্গে হয়েছে। অন্যদিকে গাড়িতে কাউকে তুলে তাঁর সঙ্গে করবে। মিমি জানিয়েছেন, এই ঘটনায় কলকাতা পুলিশ তাঁকে খুবই সাহায্য করেছে। প্রথমে নিজের চালকের মাধ্যমে ট্যাক্সিটিকে থামান মিমি। তিনি জানিয়েছেন, ট্যাক্সিচালক মদ্যপান করেছিলেন।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications