Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মৃত ভোটারদের নাম রাখতে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের! অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

এসআইআর প্রক্রিয়ায় মৃত ভোটারদের নাম তালিকা থেকে সরাতে বাধা দেওয়া হচ্ছে, যা আধিকারিক ও স্থানীয় প্রভাবশালীদের সমন্বিত চক্রান্ত। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আজ এমনই অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ তিনি 'এক্স' পোস্টে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'SIR-এর খারাপ লক্ষণ' বুঝতে পেরে 'মৃত ভোটারদের ভোট অপব্যবহারের' জন্য নাম না কাটার চেষ্টা করছেন। অভিযোগের সমর্থনে তিনি একটি অডিও ক্লিপও পেশ করেন।

এই ক্লিপটি দক্ষিণ ২৪ পরগনার ফলতার এক বুথ-স্তরীয় আধিকারিকের (BLO) বলে দাবি শুভেন্দুর। তিনি জানান, BLO-রা অভিযোগ করেছেন যে ঊর্ধ্বতন আধিকারিকরা তাঁদের ডেথ সার্টিফিকেট ছাড়া মৃত ব্যক্তির নাম তালিকা থেকে না সরাতে নির্দেশ দিচ্ছেন।

তাঁর আরও অভিযোগ, ফলতার BDO এবং ARO রবিবারে BLO-দের ডেকে নির্দেশ দেন যেন পরিবারের সই করা থাকলেও নাম যেন না কাটা হয়। এমনকী, BLO-দের নাকি বলা হয়েছে ঘোষণা ফর্ম আপলোড না করে সেইসব কেস 'আনম্যাপড' রাখতে। যা পরে কারচুপির সুযোগ করে দেবে বলে মনে করছেন শুভেন্দু।

এ ছাড়া, জাহাঙ্গীর খানের বাহিনী হিসেবে পরিচিত স্থানীয় দুষ্কতীরা বিভিন্ন পরিবারকে 'BLO-দের কাছে ডেথ সার্টিফিকেট হস্তান্তর না করার জন্য' হুমকি দিচ্ছে বলেও জানাচ্ছেন শুভেন্দু। তিনি এটিকে মৃত ভোটারদের তালিকায় রাখার সংগঠিত চেষ্টা বলে আখ্যা দেন। তিনি বলেন, "খেলাটা খুব স্পষ্ট। BDO ও ARO-দের সঙ্গে ভাড়া করা দুষ্কৃতীদের ব্যবহার করে মৃত ভোটারদের তালিকায় ধরে রাখার একটি গোপন চেষ্টা চলছে।"

তিনি BLO ও সাধারণ মানুষকে চাপ উপেক্ষা করে নির্বাচন কমিশনকে সাহায্য করতে ও আইন মানতে বলেন। তৃণমূল-ঘনিষ্ঠ BDO ও ARO-দের সতর্ক করে তিনি বলেন, "সাবধান, অন্যথায় আপনাকে পরিণতি ভোগ করতে হবে।" বিজেপি এই অবস্থার ওপর নজর রেখে কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে আবেদন করেছে।

শুভেন্দুর মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল রাজ্য সহ-সভাপতি জয় প্রকাশ মজুমদার সমস্ত অভিযোগ খারিজ করেন বিজেপি নেতার বিরুদ্ধে 'নিয়ম না জেনে বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়া'র অভিযোগ এনে।

জয়প্রকাশ মজুমদার বলেন, "বৈধ ডেথ সার্টিফিকেট ছাড়া কোনও ভোটারের নাম বাদ দেওয়া যায় না। স্রেফ আত্মীয়ের স্বাক্ষরের ভিত্তিতে তা মুছে ফেলা সম্ভব নয়।" তিনি আরও জানান, SIR প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই সম্পন্ন হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+