'দেউলিয়া' মমতার সরকারের রোজগার বাড়তে নতুন পন্থা! ট্রাফিক পুলিশকে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী
'দেউলিয়া' মমতার সরকারের রোজগার বাড়তে নতুন পন্থা! ট্রাফিক পুলিশকে সতর্ক করলেন শুভেন্দু অধিকারী
সরকার অর্থ সংকটে। ডিসেম্বরে সরকারি কর্মীদের মাইনে দিতে পারবে না। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সরকার নিজের আর্থিক দুরবস্থার করা স্বীকার করে নিয়েছেন সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা। মদ বিক্রি বাড়িয়ে কিংবা ট্রাফিক পুলিশের মাধ্যমে আইনভঙ্গকারীদের জরিমানা করে আয় বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বিরোধী দলনেতার অভিযোগ ট্রাফিক পুলিশ যেভাবে জরিমানা আদায় করছে, তা সমর্থনযোগ্য নয়। এব্যাপারে তিনি ট্রাফিক পুলিশ বিভাগকে নিশানা করেছেন।
'দেউলিয়া' সরকারের নয়া পন্থা
সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে রোজগার বৃদ্ধি করতে নতুন পন্থা অবলম্বন করছে। ট্রাফিক পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে জরিমানা কয়েকগুন বৃদ্ধি করে আয় বাড়াতে। ট্রাফিক আইন অমান্য করলে, অবশ্যই সেই ব্যক্তির জরিমানা অথবা যোগ্য শাস্তি হওয়া উচিত, কিন্তু শাস্তির মাত্রা সামঞ্জস্য বজায় রেখে হবে তেমনটাই ন্যায্য। হেলমেট না পরা নিশ্চই সমর্থনযোগ্য নয়, কিন্তু এই অপরাধে ৬০০০ টাকা ফাইন কি মাত্রাতিরিক্ত নয়?
|
ট্রাফিক পুলিশকে সতর্ক করেছেন শুভেন্দু
ট্রাফিক পুলিশকে সতর্ক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ট্রাফিক পুলিশ বিভাগের বোঝা উচিত এই ভাবে উপার্জন বাড়ানোর চেষ্টা করে সরকারের দেউলিয়াপনা মেটানো কোনওভাবেই সম্ভব হবে না। সাধারণ মানুষের ওপর বোঝা চাপালে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তার ফল কিন্তু তাদেরকেই ভোগ করতে হবে।

ফান্ড ও মাইনে বন্ধ
দিন দশেক আগে এনসিসির ফান্ড বন্ধের খবর প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, শুধু এনসিসির ফান্ড নয়, আরও অনেক কিছুর ফান্ড বন্ধ আছে।
সিভিল ডিফেন্সের কর্মীরা কয়েকমাস ধরে বেতন পাচ্ছেন না। ডিসেম্বরে সরকার সরকারি কর্মীদের বেতন গিতে পারবে না বলেও মন্তব্য করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভিখারির সরকার বলে মন্তব্য করে শুভএন্দু অধিকারী বলেছিলেন, মদ আর লটারি বিক্রি ছাড়া গতি নেই।

অভিযোগ উড়িয়েছে তৃণমূল
শুভেন্দু অধিকারীর সরকারের আয় বাড়াতে ট্রাফিক পুলিশকে ব্যবহারের অভিযোগ উড়িয়েছেন তৃণমূল মুখপাত্র তাপস রায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, এমন অভিযোগের কোনও ভিত্তি নেই। বিরোধী দলনেতা সবসময়ই অভিযোগ করে যাচ্ছেন। অন্যদিকে পরিবহণ দফতর সূত্রে দাবি করা হয়েছে, আয় বাড়াতে সাধারণ মানুষের থেকে অতিরিক্ত জরিমানা আদায়ের কোনও নির্দেশ নবান্ন থেকে দেওয়া হয়নি। অন্যদিকে ট্রাফিক পুলিশের তরফে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications