ইয়ে ডর মুঝে আচ্ছা লগা! যথা সময়ে ফাঁস করার হুঁশিয়ারি বিরোধী দলনেতার
ইয়ে ডর মুঝে আচ্ছা লগা! অমিত শাহকে ফোন নিয়ে বিতর্কের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা দিলেন শুভেন্দু অধিকারী। জাতীয় তকমা হারানোর পরেই নাকি চারবার অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
আর এহেন মন্তব্যের পরেই আজ বুধবার নবান্নে বসে একেবারে নাম না করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি যে ফোন করেছেন অমিত শাহ তা প্রমাণ করারও বার্তাও ছুঁড়ে দিয়েছেন। আর তা প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক প্রধান। আর তা না করতে পারলে জনগণের কাছে নাকখড় দিতে হবে বলেও বিজেপিকে বার্তা দিয়েছেন তিনি।

আর এহেন মন্তব্যের পরেই পালটা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ে সাংবাদিক বৈঠক শেষ হতেই টুইট করেন তিনি। যেখানে শুভেন্দু লেখেন, ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা। আর এরপরেই তাঁর দাবি, দিল্লিতে ফোন করতে ল্যান্ডলাইন ব্যবহার করা হয়েছে। আর তা যথা সময়ে ফাঁস করা হবে বলেও টুইটে হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এমনকি আগামীকাল উপযুক্ত জবাব দেওয়ার কথাও বলা হয়েছে ওই টুইটে।
Yeh Darr Mujhe Achha Laga !
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 19, 2023
Shameful that you used the same demeaning words "Kimbhut Kimakar" in my reference as you had earlier used in regards to Hon'ble PM.
For making the call to Delhi, you used a landline. I'd expose you in due time.
Wait for my befitting reply tomorrow.
পাশাপাশি নাম না করে মুখ্যমন্ত্রী 'কিম্ভূত কিমাকার' বলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন। সেই বিষয়টি উল্লেখ করেও এদিন টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। বিরোধী দলনেতা লেখেন, আমার বিষয়ে কথা বলার ক্ষেত্রে এহেন শব্দের ব্যবহার লজ্জাজনক। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে এহেন অবমাননাকর শব্দ আগেও ব্যবহার করেছিলেন বলেও এদিন টুইটে মুখ্যমন্ত্রীকে লেখেন শুভেন্দু অধিকারী। তবে কেন কাল? তা নিয়ে পালটা প্রশ্ন তুলেছে তৃনমূল।
.@AmitShah & @SuvenduWB, SEE YOU IN COURT! https://t.co/NgGcvJq0Pa pic.twitter.com/YKsHyVVme4
— All India Trinamool Congress (@AITCofficial) April 19, 2023
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলে দিয়েছেন। আর যদি শুভেন্দু অধিকারীর কিছু বলার থাকে কেন আজ তিনি বলছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তবে এহেন বিতর্কের মধ্যেই আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের। অবিলম্বে এহেন মিথ্যা কথা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। না হলে আইনি পথে যাওয়ার কথাও বলা হয়েছে। ইতিমধ্যে সেই বিষয়ে বিস্তারিত একটি চিঠি অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে তৃণমূলের তরফে।
বলে রাখা প্রয়োজন, শুভেন্দু বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহকে গুণ্ডা বলেছেন। আর তাঁকেই চারবার ফোন করে পা ধরেছেন বলে দাবি বিজেপি নেতার। শুধু তাই নয়, সভামঞ্চ থেকেই তাঁর দাবি, ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২০২৪ পর্যন্ত রাষ্ট্রীয় তকমাটা রাখার কথা বলেন। তাতে শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাখা যাবে না, আপনি তো ভোট পাননি।












Click it and Unblock the Notifications