মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠক কোলাঘাটে, হাজির জুন, দেব, শিউলিরা
কোলাঘাটের গুরুত্বপূর্ণ সরকারি প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা নিয়ে এই বৈঠকে ছিল। বৈঠকে বিরোধী দলের বিধায়ক ও সাংসদদেরও ডাকা হয়।
তৃণমূলের বিদ্রোহী শিবিরের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদ বৈঠকে হাজির হন। কেশপুরের বিধায়ক শিউলি সাহা এই বৈঠকে যোগ দিয়েছেন। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াও বৈঠকে উপস্থিত হন। ঘাটালের সাংসদ দেবও এই প্রশাসনিক বৈঠকে হাজির হন।

বৈঠকে তিন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলাশাসক, এসডিও এবং বিডিও-রাও বৈঠকে যোগ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা ছিলেন। আইন-শৃঙ্খলা ও উন্নয়নের মতো বিষয়ে এখানে আলোচনা হয়েছে।
সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরিকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয় নিয়েও কথা বলেছেন তাঁরা। ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
প্রশাসনিক বৈঠকে ডাক পেয়ে খুশি তৃণমূল বিধায়ক শিউলি সাহা। তাঁর দাবি, এটি একটি প্রশংসনীয় সিদ্ধান্ত। আগে বিরোধী বিধায়কদের এমন বৈঠকে ডাকা হতো না। মানুষ আমাদের নির্বাচিত করেছেন, তাই আলোচনা জরুরি। সরকারি সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন এই বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক।












Click it and Unblock the Notifications