প্ররোচনা, উস্কানি দিচ্ছেন শুভেন্দু অধিকারী, অভিযোগ তুললেন চন্দ্রিমা, কুণাল
ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। প্রয়োজনে নবান্ন অভিযানেও তিনি সামিল হতে পারেন। আর শুভেন্দুর বক্তব্যকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু প্ররোচনামূলক কথা বলছেন। এমন অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখপাত্র কুণাল ঘোষ।
কেন্দ্রীয় সরকারের হারে সরকারি কর্মীরা ডিএ পাচ্ছে না। সেই কারণে অনশন চলছে। আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় হারে ডিএ না পেলে আরও বড় আন্দোলন হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এমনই বক্তব্য রেখেছেন শুভেন্দু। সেই বক্তব্যকেই এখন হাতিয়ার করেছেন তৃণমূল নেতৃত্ব।

শুভেন্দু প্ররোচনামূলক, উস্কানিমূলক কথাবার্তা বলছেন। ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে রাজ্য সরকারি কর্মীদের খেপিয়ে তুলছেন। এমনই বক্তব্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। কেন্দ্রের তরফ থেকে বকেয়া মেটানো হচ্ছে না। রাজ্যের পাওনা টাকা কেন্দ্র দিচ্ছে না। সেইসব বিষয়ে কখনও শুভেন্দু অধিকারী, বিজেপি নেতারা অভিযোগ করেন না। তাঁদের মুখ থেকে কোনও কথা শোনা যায় না। কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে সব সময় তাঁরা বক্তব্য রাখেন।
রাজ্য সরকারের কর্মীরা কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ চাইছেন। এদিকে আবার আন্দোলন করছেন। আবার আদালতে মামলাও করছেন। সব দিক থেকেই তারা সরকারের বিরুদ্ধে পথে হাঁটছেন। এদিকে শুভেন্দু অধিকারী, তাদের মঞ্চে গিয়ে আশ্বাস দিচ্ছেন। আরও বেশি করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা শুভেন্দু দিয়েছেন। তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ আনা হচ্ছে।
বাংলায় আগুন জ্বালানোর কথা বলছেন শুভেন্দু অধিকারী। এমন প্ররোচনামূলক কথা কি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তিনি বলতে পারেন? প্রশ্ন তুলেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। মুখে যা আসছে, তাই বলছেন। তিনি কি এমন ভাবে বক্তব্য রাখতে পারেন? প্রশ্ন মন্ত্রীর।
আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বলদান অনুষ্ঠান হয়েছিল। সেখানে পদপিষ্ট হয়ে তিনজন মারা গিয়েছিলেন। সেই ঘটনাকে সামনে আনছে তৃণমূল কংগ্রেস। উস্কানিমূলক বক্তব্যে ফের কোনও দুর্ঘটনা ঘটবে না তো? এমনই আশঙ্কা করছেন তৃণমূল নেতৃত্ব। বাংলায় অশান্তির আবহাওয়া তৈরি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী।
সংহতি শব্দটি মনে হয় ভালো লাগে না শুভেন্দু অধিকারীর। সম্প্রীতি শব্দটি উচ্চারণ করতে কষ্ট হয় রাজ্যের বিরোধী দলনেতার। তাই তিনি এমন উস্কানিমূলক কথাবার্তা বলেন। কটাক্ষ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা












Click it and Unblock the Notifications