শুভেন্দু অধিকারী তাঁর অগ্রজ, তৃণমূলের সঙ্গে নেই দিব্যেন্দু অধিকারী
তৃণমূলের সঙ্গে নেই দিব্যেন্দু অধিকারী। আরও একবার তিনি সেই কথা জানিয়ে দিলেন। আগামী দিনে তাঁর পদক্ষেপ কী হবে? তাই নিয়ে চর্চা চলছে। তবে সেই বিষয়ে এখনই কোনও বক্তব্য রাখতে চাননি তিনি। সাংসদ হিসেবে তিনি তাঁর মেয়াদ সম্পূর্ণ করবেন।
শুভেন্দু অধিকারী তাঁর অগ্রজ। তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে আছেন। গত সাত দিনে বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে তাঁর কাছে। এমন কিছু মানুষ তাঁকে ফোন করেছেন। প্রলোভিত করার চেষ্টা হয়েছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বক্তব্য রাখতে হবে। কিন্তু কোনও কিছুতেই এই বিষয়ে রাজি হননি দিব্যেন্দু অধিকারী।

তিনি কি বিজেপিতে আগামী দিনে যোগদান করবেন? সেই বিষয়ে পরিষ্কার ইঙ্গিত তিনি দেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দোপাধ্যায় বিদ্রোহী হয়ে উঠেছেন। তিনি নির্দল হিসেবে লড়াই করতে চান। তাই নিয়েও নাম না করে খোঁচা দিয়েছেন দিব্যেন্দু। যেদিন থেকে শুভেন্দু অধিকারী অন্য একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, সেদিন থেকে আর তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে থাকেননি। পরিষ্কার জানালেন দিব্যেন্দু।
সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক গিয়েছিলেন। এরপর শিশির অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে তিনি যান। শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী ও অধিকারী পরিবারের অন্যান্যদের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎ হয়। একটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেছেন দিব্যেন্দু অধিকারী।
সেই বিষয়টি সত্য নয় বলে দাবি করেব দিব্যেন্দু। তিনি এখনও সাংসদ রয়েছেন। এই বিষয়ে যথাযথ জায়গায় অভিযোগ করবেন। একথা জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর পূর্বে কোনও পরিচয়, সাক্ষাৎ ছিল না। গতকাল মঙ্গলবার প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের বাড়িতে যান। সেখানেই প্রথম আলাপ হয়। একথাও জানান দিব্যেন্দু।
সন্দেশখালির ঘটনা সারা পৃথিবীর মানুষ দেখেছে। বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছেও ফোন গিয়েছিল। সন্দেশখালি ঘটনা মাথা হেঁট করে দেয়। এমনই কথা বলেছেন দিব্যেন্দু অধিকারী।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications