Suvendu Adhikari: "৫০০ টাকায় আর বিক্রি হবেন না বাংলার সনাতনীরা," নন্দীগ্রামে রাম মন্দিরের ভূমিপুজোয় শুভেন্দু
Suvendu Adhikari: রামনবমীর পুণ্য তিথিতে নন্দীগ্রামে শ্রীরামচন্দ্রের মন্দিরের ভূমি পূজো ও শিলান্যাস অনুষ্ঠানে সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোনাচুড়ার গাংড়ায় ঐতিহ্যবাহী পবিত্র রাম জন্মভূমির আদলে তৈরি হবে মন্দির। মন্দিরের শিলান্যাস করবেন নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ স্বর্গীয় দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মাইতি। এদিন সেখানে সামিল হয়ে একাধিক কর্মসূচি সারলেন শুভেন্দু। তোষণ নিয়ে খোঁচা দিলেন শাসকদল তৃণমূলকেও।
রামনবমী উদযাপনে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন শুভেন্দু। দলীয় কর্মীদের বাইকে চেপেই সোনাচূড়ার মন্দিরে যেতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে রাম মন্দিরের ভূমিপুজো ঘিরে সাজ সাজ রব নন্দীগ্রামের সোনাচূড়ায়। সোনাচূড়া বাজার হয়ে গাংরা মৌজা পর্যন্ত বাইক নিয়ে শোভাযাত্রাতেও সামিল হন শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বিরোধী দলনেতা বলেন, "হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকেই উৎপত্তি। নদীয়া নগরে ডাক দিয়েছিলেন। এখানে রাম মন্দির করার জন্য লোক তৈরি। ১০টা লোক এসে তৈরি করে চলে যাবে। অর্থ নিয়ে ভাবতে লাগবে না।" এরপরই তোষণ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান শুভেন্দু। বলেন, "মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন। রাম ভক্তদের উপর অত্যাচার করা হচ্ছে।"
শুভেন্দু আরও নিশানা, "আমাদের জাত শুমারি হবে কেন? অন্যদের করেন না কেন? মমতা ব্যানার্জি হিন্দিভাষী বিজেপি বলেন কেন? ওরা তো উর্দু ও বাংলায় কথা বলে। ওদের মধ্যে তো শিয়া সুন্নী রয়েছে। উর্দুভাষী মুসলিম বলেন না কেন? ২১টা রাজ্যে বিজেপি আছে। দিল্লি দখল করেছে বিজেপি, এখানেও নেব।" রামনবমী ঘিরে পুলিশ ও মমতা ব্যানার্জি অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ শুভেন্দুর।
বিরোধী দলনেতা আরও বলেন, "যারা প্রকৃত হিন্দু, তারা মমতাকে ভোট দেবে না। শোভাযাত্রা বেরোবেই। কেউ আটকানোর নেই। শান্তিপূর্ণভাবেই হবে রাত ১০টা পর্যন্ত চলবে। এখানে মুসলিম লিগ ২ সরকার চলছে। রামমন্দিরের উদ্বোধনের বিরোধিতা করে মিছিল করেছিলেন মমতা। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। এবারে বাংলার সনাতনীরা ঐকবদ্ধ্য। ৫০০ টাকায় তারা বিক্রি হবেন না।"
-
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications