Nusrat Jahan: কীভাবে ফ্ল্যাট কিনেছেন সাংসদ নুসরত জাহান? চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শুভেন্দু

Nusrat Jahan: তৃণমূল সাংসদ নুসরতের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ! যা নিয়ে অস্বস্তিতে শাসকদল। আর এর মধ্যেই অভিনেত্রীকে নিয়ে কার্যত বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রতারণার টাকাতেই ১ কোটি ৫৫ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাট সাংসদ কিনেছেন।

এই সংক্রান্ত যাবতীয় নথি রয়েছে বলেও জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তৃণমূল সাংসদ। তবে আইনজীবীর সঙ্গে কথা বলেই যাবতীয় তথ্য শেয়ার করবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি তৃণমূলের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই বিষয়ে লাগাতার আন্দোলনের কথা জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার রাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে বিস্তারিত জানিয়ে তৃণমূল সাংসদের নামে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা।

suvendu adhikari

সমস্ত প্রতারিতদের নিয়েই মঙ্গলবার ইডির কাছে যান তিনি। প্রতারিতদের অভিযোগ, কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে ফ্ল্যাট কেনার জন্য মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে টাকা দেন। পাঁচ লক্ষ ৫৫ হাজার টাকা করে ওই সংস্থাকে দেওয়া হয়েছে। আর সেই সময় ওই কোম্পানির অন্যতম এক ডিরেক্টর ছিলেন বর্তমান তৃণমূল সাংসদ নুসরাত জাহান, এমনটাই অভিযোগ প্রতারিতদের।

শুধু তাই নয়, আগামী চার বছরের মধ্যে তাদেরকে ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাসও দেপয়া হয়েছিল। যদিও তারা ২০১৮ সালের পরেও ফ্ল্যাট না পেয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপর আদালতের নির্দেশেই পুলিশ তদন্ত শুরু করে। যদিও প্রতারিতদের আরও দাবি মোট ৪২৯ জনের কাছ থেকে যে টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে গিয়েছিল, তার থেকেই ওই কোম্পানির ডিরেক্টররা ব্যক্তিগত ফ্ল্যাট কেনে।

অভিযোগ, ২০ কোটির বেশি টাকা প্রতারণা করেছেন নুসরত। অন্যদিকে বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা বলেন, অনেক বড় কেলেংকারি এটি। কোটি কোটি টানা নয়ছয় হয়েছে। এই সংক্রান্ত নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন বিজেপি নেতা। এই বিষয়ে ইডি কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানিয়েছেন শঙ্কুদেব পান্ডা।

তবে এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শঙ্কুদেব পান্ডা বিষয়টি দেখছে। সরাসরি সাংসদ দুর্নীতির সঙ্গে যুক্ত। সমস্ত নথি আমাদের কাছে আছে। এই বিষয়ে তদন্তকারী সংস্থা কাজ করবে বলেই মন্তব্য করেন বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+