কলকাতা পুলিশকে পাঁচ গোল ইস্ট-মোহনের, সময় এসেছে শিকড় থেকে উপড়ে ফেলার, মমতাকে ফের নিশানা শুভেন্দুর

দুর্যোগকে উপেক্ষা। উপেক্ষা কলকাতা ও বিধাননগর পুলিশের ১৬৩ ধারা। জমায়েত না করার হুঁশিয়ারি উপেক্ষা করে এদিন বিকেল তিনটের পর থেকে যুবভারতীর দিকে আসতে থাকেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের সমর্থকরা। যা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ ইলিশ-চিংড়ি বেঁধেছে জোট, মমতা পুলিশ এবার ফোট...।

শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, প্রতিবাদের ডার্বি করে বাতিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলে হাসিল? উঠিয়েছো লাঠি এবার যবে, দেখবে কেমন খেলা হবে!

suvendu Adhikari

  • শুভেন্দু অধিকারীর নিশানা

রবিবার সন্ধেয় নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেছেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এদিন যে টুইট করেছেন, তা তাঁরা গত কয়েকদিন ধরেই বলছেন। প্রসঙ্গত, সুখেন্দুশেখর রায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরার দাবি করেছিলেন। তারপর বেলা বাড়তেই তৃণমূল নেতাকে তলব করে লালবাজার। অন্যদিকে শুভেন্দু অধিকারী আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ দাসকে হেফাজতে নিয়ে জেরার দাবি করেছেন।

  • সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আশাব্যঞ্জক

আরজি করের ঘটনার প্রতিবাদে অনেক পুজো কমিটি এবার সরকারের কাছ থেকে অনুদান না নেওয়ার কথা জানিয়েছে। এব্যাপারে বিরোধী দলনেতা বলেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন তারা। এছাড়া আরজি করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলাকেও স্বাগত জানিয়েছেন বিরোদী দলনেতা। তিনি দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে আশাব্যঞ্জক বলেও বর্ণনা করেছেন।

  • যুবভারতী নিয়ে সিদ্ধান্ত লজ্জাজনক

শনিবার যুবভারতীতে ডার্বি স্থগিতের পরে রবিবার এলাকা জুড়ে ১৬৩ ধারা জারি করা হয়েছে। এদিনে বিরোধী দলনেতা বলেন, এটা লজ্জাজনক যে রাজ্য সরকার একদিকে আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না, অন্যদিকে রাজনীতির সঙ্গে সম্পর্ক না থাকা খেলার আয়োজনও করতে ব্যর্থ। এব্যাপারে সেন্টিমেন্টে আঘাত দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

  • সরকারের সঙ্গে মানুষ নেই

আরজি কর নিয়ে চিকিৎসক থেকে রাজনীতিবিদ যেই বলছেন, তাঁদেরকে ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে। এব্যাপারে বিরোধী দলনেতা বলেন, এই সরকারের পিছনে মানুষ নেই। পুলিশ দিয়ে সব কাজ করানো হচ্ছে। যুবভারতীয় বাইরে এদিন ক্রীড়াপ্রেমীদের ওপরে পুলিশের লাঠিচার্জ প্রসঙ্গে তিনি বলেন, যাঁরা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন, তাঁরাই বুঝুন।

  • সময় এসেছে শিকড় থেকে উপড়ে ফেলার

বিরোধী দলনেতা বলেছেন, সময় এসেছে শিকড় থেকে উপড়ে ফেলার। সময় এসেছে পতাকা সরিয়ে রেখে নবান্ন যাওয়ার। তিনি বলেন, ইনি পদত্যাগ করবেন না, তাঁকে পদত্যাগে বাধ্য করতে হবে। তিনি আরও বলেন, যে কেউ নবান্ন অভিযানের ডাক দিলে সাধারণ মানুষ হিসেবে তিনি আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+