মৃতদের নামও থাকছে...! কীভাবে কারচুপি চলছে SIR-এ? প্রশাসনও জড়িত? অডিয়ো ফাঁস শুভেন্দুর, শুনুন
SIR-এর আবহের মধ্যেই আবারও বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এবারেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা। তৃণমূলের বিরুদ্ধে ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ উঠেছিল। শুভেন্দু তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে, ফলতার বিডিও এবং AERO ফোন করে নির্দেশ দিচ্ছেন যে মৃত্যুর শংসাপত্র ছাড়া কোনও ভোটারের নাম কাটা যাবে না।

তিনি অভিযোগ করেছেন যে, বাড়ি বাড়ি গিয়ে সবাইকে হুমকি দিচ্ছে জাহাঙ্গির খানের বাহিনী। BLO-দের হাতে মৃত্যুর শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গির বাহিনী। তিনি আরও অভিযোগ করেছেন যে, বুথ লেভেল অফিসারদের বলা হচ্ছে এনুমারেশন ফর্মগুলি আপলোড না করে সেগুলি আনম্যাপিং করে ছাড়তে। এই ধরণের নির্দেশ কেন দেওয়া হচ্ছে? এই প্রশ্নটি তুলে ধরে নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অডিয়োটিতে কী রয়েছে?
শুভেন্দু তাঁর ফেইসবুক পেজে একটি অডিয়ো রেকর্ডিং পোস্ট করেছেন। তাতে শোনা যাচ্ছে, দুই ব্যক্তি SIR নিয়ে আলোচনা করছেন। স্পষ্ট ভাবে বলছেন যে মৃত ভোটারদের নামও নাকি আবার লিস্টে উঠে যাচ্ছে। ডিজিটাইজ করা হচ্ছে। আর কোন কোন বিষয়ে কথা হচ্ছে শুনুন এই অডিয়োতে...
কথোপকথনের এই অডিয়োটি সামনে আসার পর থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুভেন্দুর অভিযোগ, যখন পরিবারের লোকজনেরা এনুমারেশন ফর্মে ডিক্লারেশন দিয়ে বলছেন যে তাঁদের সেই আত্মীয় মৃত, তখনও বিডিও নির্দেশ দিচ্ছেন যে সেই ফর্ম আপলোড করা যাবে না। ফর্মগুলি আনম্যাপিং করে ছেড়ে দিতে।
তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "ঠিকই তো বলেছে। একজন ব্যক্তি যদি এখন এসে বলেন, আমার বাবা মারা গিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সেই নাম বাদ দেওয়ার কোনও অধিকার নেই। ডেথ সার্টিফিকেট ছাড়া নাম বাদ দেওয়া সম্ভব না। এই কথাটা ম্যানুয়ালে লেখা আছে।"
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications