Suvendu Adhikari: বিধানসভায় নজিরবিহীন সিদ্ধান্ত, বঙ্গভঙ্গের বিরোধিতায় সহমত মমতা-শুভেন্দু
বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের উপর আলোচনায় বিধানসভা কার্যত নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গের দাবি জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন।
তার বিরোধিতা করে বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ করে রাজ্য সরকার। বিধানসভায় সেই নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়করা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাব দিয়েছিলেন রাজনীতির উর্ধ্বে উঠে একটি প্রস্তাব দেন রাজ্যের বিরোধী দলেনেতা। শুভেন্দু অধিকারীর দেওয়া সেই প্রস্তাবের সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।

বিধানসভায় শুভেন্দু অধিকারী প্রস্তাব দেন, অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন আমরা সহমত পোষণ করব।" শুভেন্দু অধিকারী অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে সওয়াল করে তিনি বলেছিলেন গ্রেটার কোচবিহার দাবি করে যে নেতা সেখানে চা খেতে কেন গিয়েছিলেন।
তার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি চা খেতে ডেকেছিলেন। আপনি ডাকলে আপনার বাড়িতে গিয়েও চা খেয়ে আসব। তারপরেই শুভেন্দু অধিকারীর বক্তব্য যুক্ত করার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিরোধিতা করব বলে কাদা ছোড়াছুঁড়ি করব কেন। আমি দেশ ও রাজ্য দুটোই ভালবাসি। তারপরেই তিনি শুভেন্দু অধিকারীর প্রস্তাব যুক্ত করার কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেছেন, "আমরা নর্থ ইস্টার্ন কাউন্সিলে যাব কেন? ওটা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য। আমরা কেবল মাত্র দার্জিলিংয়ের সাবসিডির জন্য বলেছিলাম। উত্তরবঙ্গের অনেকেই বলছেন বাংলা ভাগের জন্য। কিন্তু উত্তরবঙ্গের অনেক অবদান রয়েছে বাংলাকে এক রাখার ক্ষেত্রে। এই ঐক্য এবং সম্প্রীতিই বাংলার সম্পদ।'
বিধানসভায় নিজের বক্তব্য পেশ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করতে সাহায্য করেছিল ভারতীয় জনতা পার্টি। এখন সেই বঙ্গভাগের দাবির অভিযোগ করে সেই অবদানকে কার্যত অস্বীকার করা হচ্ছে। কারোর ব্যক্তিগত মতামতকে যুক্ত করা উচিত হচ্ছে না। ভারতীয় জনতা পার্টিও চায় না বাংলা ভাগ হোক। তারপরেই মমতা বলেন, অবিলম্বে যেন বিরোধী দলনেতার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।












Click it and Unblock the Notifications