প্রতিনিয়ত দিলীপ ঘোষ-শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার ফোনেও চলছে নজরদারি! চাঞ্চল্যকর অভিযোগ
পেগাসাস বিতর্কে উত্তাল দেশ। এই ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই অভিযোগে আজ সোমবার ফের একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পেগাসাস বিতর্কে উত্তাল দেশ। এই ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই অভিযোগে আজ সোমবার ফের একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সরব হওয়া নয়, কেন্দ্রের উপর চাপ বাড়াতে কার্যত মাস্টারস্ট্রোক মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আড়িপাতা-কাণ্ডে প্রাক্তন দুই বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করলেন তিনি। একদিকে যখন তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছেন তখন বিস্ফোরক আরও এক অভিযোগ বিজেপির। নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের ফোনেও আড়ি পাতা হচ্ছে।

বিজেপি নেতাদের ফোনেও আড়ি পাতা হচ্ছে!
বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনেও আড়ি পাতার অভিযোগ সামনে এসেছে! আর এরপর থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল। এদিন পাল্টা দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর অভিযোগ, দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর ফোনে নিয়মিত আড়ি পাতা হচ্ছে। শুধু তাই নয়, সেই তালিকাতে রয়েছেন একাধিক বিজেপি নেতা। এমনকি তাঁর ফোনেও আড়ি পাতা হচ্ছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন সায়ন্তন বসু। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এভাবে আড়ি পাতা হচ্ছে। রাজীব কুমার এই সব করছে বলেও দাবি তাঁর। এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন সায়ন্তন বসু। তাঁর দাবি, বিজেপি রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা সহ বিজেপি নেতাদের ফোনে আড়ি পাতা নিয়ে কেন্দ্রের তদন্ত করা উচিৎ। এই বিষয়ে আগামীদিনে কেন্দ্রের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন এই বিজেপি নেতা।

কেন্দ্র তদন্তের দাবি!
এই বিষয়ে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর হুঁশিয়ারি, কেন্দ্র তদন্তভার হাতে নিলে ফুটপাথে গিয়ে দাঁড়াতে হবে রাজ্য সরকারকে। ফলে রাজ্য কি করল তাতে কিছু যায় আসে না বলে দাবি এই বিজেপি নেতার।

দুই বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রাক্তন দুই বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছ। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লকুর এবং হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দিল্লি যাওয়ার আগে বড়সড় এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, দেশের মধ্যে প্রথম রাজ্যে যেখানে প্রথম আড়ি পাতা কাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠন করা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, কীভাবে হ্যাকিং করা হয়েছে, কারা করেছে, কারা এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত-- তা খতিয়ে দেখবে কমিশন। বেআইনিভাবে কী করে এটা করা সম্ভব, তাও খতিয়ে দেখবে এই কমিশন! দাবি তাঁর।

দিল্লি যাত্রা নিয়েও কটাক্ষ সায়ন্তনের!
দিল্লি উড়ে গিয়েছেন মমতা বন্দ্যপাধায়ের। ২৪ এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর। তাঁর এই সফরকে কটাক্ষ করতে ছাড়লেন মমতা বিজেপি নেতা সায়ন্তন বসুর। তাঁর দাবি, বাংলার সাংসদদের নিয়ে মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। এই সামান্য সংখ্যক সাংসদ নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে, তিনি মঙ্গল গ্রহের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতেও পারেন।
-
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে








Click it and Unblock the Notifications