শিশুর দুধ কিনতে না পারায় স্ত্রীর গালিগালাজ, অভিমানে আত্মঘাতী স্বামী
শিশুর দুধ কিনতে না পারায় স্ত্রীর গালিগালাজ, অভিমানে আত্মঘাতী স্বামী
বসিরহাট পৌরসভার ১০নং ওয়ার্ডের জামরুলতলার ঘটনা। ইছামতীতে নদীতে বালি কাটার শ্রমিকের কাজ করতো বছর ২৫ এর তুষার পাল। এমনিতেই দৈনন্দিন জীবনে অভাব ছিল তার উপর লকডাউনের জেরে কাজও হারিয়েছে। একদিকে হতাশা অন্যদিকে অর্থসংকটের পাশাপাশি স্ত্রী গালিগালাজ করায় বিষ খেয়ে আত্মঘাতী হলো তুষার। তার দেড় বছরের পুত্র সন্তানও রয়েছে।

এদিন স্ত্রী রুমা পালকে তুষার ডিমের ঝোল রান্না করতে বললে স্ত্রী রুমা প্রতিবাদ করে তাদের সন্তানের জন্য দুধ কিনে আনার কথা বলে। সেই অর্থ তুষারের কাছে ছিল না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে জামরুলতলার পুকুর ধারে বসে বিষ খায়। অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে পড়েছে তার পরিবারে। সামান্য শিশু পুত্রের দুধ কিনতে না পারায় স্ত্রীর গালিগালাজ সহ্য করতে না পেরে আত্মঘাতী হলো তুষার। পাশাপাশি এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।












Click it and Unblock the Notifications