‘তাঁর হাত ধরেই কংগ্রেসে, আজ তাঁর মরদেহে প্রথম মাল্যদান’, সন্তপ্ত সাংসদ
প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে বাংলা হারাল একজন পরিপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। মরদেহে প্রথম মাল্যদান করে রাজনৈতিক গুরুকে শ্রদ্ধা জানালেন সাংসদ।
'কী অদ্ভুত সমাপতন। তাঁর হাত ধরেই একদিন জাতীয় কংগ্রেসে যুক্ত হয়েছিলাম। আর আজ তাঁর মরদেহেই প্রথম মাল্যদান করতে হচ্ছে আমাকে।' শোকবিহ্বল হয়ে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এক নিঃশ্বাসে বলে চললেন কথাগুলো। কেন্দ্রের সংসদীয় কমিটির মিটিংয়ে থাকালীনই সুদীপ শুনেছিলেন প্রিয়রঞ্জনের মৃত্যুসংবাদ। সঙ্গে সঙ্গে তিনি চলে আসেন হাসপাতালে।

তিনিই প্রথম প্রিয়রঞ্জনের মরদেহে মাল্যদান করেন। হাসপাতালে রাজনৈতিক 'গুরু'র মরদেহে শ্রদ্ধা নিবেদন করে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এত বড় মাপের রাজনৈতিক নেতা খুবই কমই রয়েছেন পশ্চিমবঙ্গে। তাঁর মতো বক্তা, বাগ্মী নেতা এককথায় বিরল। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। দেশব্যাপী তাঁর পরিচিতি ছিল। ছিলেন সুদক্ষ সংগঠক।
আজ মনে পড়ছে বেশি করে, তিনিই আমাকে রাজ্য যুব কংগ্রেসের সভাপতি পদে বসিয়েছিলেন। মুখ্য সচেতক ছিলেন, কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। খুব অল্প বয়সেই সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তাঁর মতো নেতাকে হারালো বাংলা, হারালো দেশ। জাতীয় রাজনীতিতে বড় ক্ষতি হয়ে গেল প্রিয়দার মৃত্যুতে।
যখন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, তাঁকে হাসপাতালে দেখতে এসেছিলাম। অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। আমি নিষ্পলক ছিলাম। যদি কখনও একটিবারও তাঁর পক্ষ থেকে তিনি চিনতে পারেন। তাঁর নেতৃত্বে দীর্ঘদিন রাজনীতি করেছি। মানুষ জানে আমার কাছে তিনি কত বড় ছিলেন। আজ তিনি নেই। তাঁর মৃত্যুতে গোটা দেশে যারা সবথেকে বেশি কষ্ট পাবে, আমি তাঁদের মধ্যে একজন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications