শুভেন্দুর রাম-ভজনায় বিজেপি-যোগের জল্পনা তুঙ্গে! রাজ্য রাজনীতিতে ফের চড়ছে পারদ

শুভেন্দু অধিকারী ফের জল্পনা বাড়ালেন রাজ্য রাজনীতিতে। ঘটা করে শুভেন্দু অধিকারীর রামপুজো নিয়েই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে।

শুভেন্দু অধিকারী ফের জল্পনা বাড়ালেন রাজ্য রাজনীতিতে। ঘটা করে শুভেন্দু অধিকারীর রামপুজো নিয়েই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠেছে কেন দলের অবস্থানের বাইরে গিয়ে শুভেন্দু অধিকারী হঠাৎ করে রাম-ভজনায় মেতে উঠলেন। তবে কি কোনও উদ্দেশ্য নিয়েই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করে চলেছেন শুভেন্দু অধিকারী!

সাংগঠনিক রদবদলের পর থেকেই বেসুরো শুভেন্দু

সাংগঠনিক রদবদলের পর থেকেই বেসুরো শুভেন্দু

সম্প্রতি দলের সাংগঠনিক রদবদলের পর থেকেই বেসুরো বাজতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দলের সমন্বয় কমিটির বৈঠকেও যোগ দেননি। চিঠি দিয়ে দলকে তাঁর গরহাজিরার কথা জানিয়ে দেন শুভেন্দু। আর সম্প্রতি দলের শীর্ষনেতৃত্বের সঙ্গেও তাঁকে দেখা যায়নি। বরং সমান্তরাল জনসংযোগেই বেশি মন দিয়েছেন তিনি।

খোল বাজিয়ে রামনামে মাতোয়ারা তৃণমূলের মন্ত্রী

খোল বাজিয়ে রামনামে মাতোয়ারা তৃণমূলের মন্ত্রী

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে খোল বাজিয়ে রামনামে মাতোয়ারা তৃণমূলমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মুখে রাম নাম শুনেই জল্পনার পারদ চড়ে যায় নিমেষে। অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোর দিন বিজেপি নেতারা রামপুজো করেছেন, কিন্তু তৃণমূলের হেভিওয়েট রামপুজো করবেন দলের অবস্থানের বাইরে গিয়ে, তা কেউ ভাবেননি।

শুভেন্দু তৃণমূলে যোগ্য সম্মান পাচ্ছেন না!

শুভেন্দু তৃণমূলে যোগ্য সম্মান পাচ্ছেন না!

কিন্তু সেটাই হওয়ায় শুভেন্দুর বিজেপি-যোগ নিয়ে ফের জল্পনা শুরু হয়ে যায়। শুভেন্দু তৃণমূলে যোগ্য সম্মান পাচ্ছেন না বলে দাবি তাঁর অনুগামীদের। সম্প্রতি রদবদলে পর্যবেক্ষক পদ উঠে যাওয়ায় জেলার দায়িত্ব হাতছাড়া হয়েছে শুভেন্দুর। তাঁকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়নি। তাঁর অনুগামীরা রাজ্য সভাপতি পদ দাবি কতরেছিলেন, পরিবর্তে শুধু দুই কমিটিতে স্থান পেয়েছেন শুভেন্দু।

রাম ভজনায় শুভেন্দুকে নিয়ে জল্পনা বেড়ে দ্বিগুন

রাম ভজনায় শুভেন্দুকে নিয়ে জল্পনা বেড়ে দ্বিগুন

তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল। এখন রাম ভজনায় সেই জল্পনা বেড়ে দ্বিগুন। বেশ কিছুদিন ধরেই শুভেন্দুকে নিয়ে জল্পনার পারদ বেড়ে চলেছে। শুভেন্দু এর আগেও বেশ কিছু সরকারি ও দলীয় অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন। আবার সমান্তরাল জনসংযোগও করেছেন চুটিয়ে। এখন রামভজনার পর শুভেন্দুর দিকে রাজনৈতিক মহলের নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+