সহপাঠীর বান্ধবীর দিকে ‘নজর’, শৌচালয়ে আটকে ছাত্রকে বেধড়ক প্রহার ‘বন্ধু’দের
অন্যের বান্ধবীর দিকে কু-নজরে তাকানোর শাস্তি দিল বন্ধুরা। একাদশ শ্রেণির এক ছাত্রকে স্কুলের শৌচালয়ে আটকে বেধড়র পেটানোর অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে।
অন্যের বান্ধবীর দিকে কু-নজরে তাকানোর শাস্তি দিল বন্ধুরা। একাদশ শ্রেণির এক ছাত্রকে স্কুলের শৌচালয়ে আটকে বেধড়র পেটানোর অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের আঁইসতলায়। স্কুলের ভিতরে মারধরের ঘটনায় দুই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। রানাঘাট পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র সে। শুক্রবার স্কুলের পরীক্ষা শেষের পর ক্লাসরুম থেকে বেরনোর পরই বন্ধুরা তাঁকে ডেকে নিয়ে যায়। ওই ছাত্রের মায়ের অভিযোগ, ছেলেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। শৌচালয়ের মেঝেতে ফেলে কিল-চড়-লাছি-ঘুষি মারা হয় ছাত্রকে। তাঁর চোখে গুরুতর আঘাত লাগে।
তার বিরিুদ্ধে অভিযোগ, সহপাঠীর বান্ধবীর দিকে সে 'নজর' দিয়েছিল। তার জেরেই বন্ধুর হাতে মার খেতে হয় বন্ধুকে। ডান চোখে গুরুতর আঘাত লাগে। প্রথমে তাকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রানাঘাট থানায় অভিযোগ করে নিগৃহীত ছাত্রের পরিবার। পুলিশ দুই ছাত্রকে গ্রেফতার করেছে। স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। সোমবার স্কুল খোলার পর জানা যাবে, কর্তৃপক্ষ ছাত্রদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় কি না।












Click it and Unblock the Notifications