যুবভারতী বিশৃঙ্খলা কাণ্ডে কড়া পদক্ষেপ, ডিজি রাজীব কুমার সহ তিন শীর্ষ কর্তাকে শোকজ
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলা ঘিরে প্রশাসনিক স্তরে বড়সড় নড়াচড়া। ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত উচ্চপর্যায়ের কমিটি এবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ তিন শীর্ষ কর্তার বিরুদ্ধে শোকজ নোটিস জারি করেছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি শোকজ করেছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার ও রাজ্য ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও। পাশাপাশি, আইপিএস অনীশ সরকার (ডেপুটি পুলিশ কমিশনার) এর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

এই ঘটনার পর আরও কড়া পদক্ষেপ হিসেবে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও, অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস অফিসার দেবকুমার নন্দনকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী চার আইপিএস অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। এই সিটে রয়েছেন আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতীম সরকার ও মুরলীধর।
তদন্ত কমিটির নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিজি রাজীব কুমার সহ সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনের তিন কর্তার কাছে জানতে চাওয়া হয়েছে কেন যুবভারতীতে আয়োজিত মেসির অনুষ্ঠানে এমন চরম বিশৃঙ্খলা তৈরি হল ও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না।
উল্লেখ্য, গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে মাত্র ২৩ মিনিটের মধ্যেই তাঁকে মাঠ ছাড়তে হয়। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের অতিরিক্ত ভিড়ের জেরে সাধারণ দর্শকরা মেসিকে ঠিকভাবে দেখতেই পারেননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেও বহু দর্শক খালি হাতে ফিরে যেতে বাধ্য হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়।
এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত হয় তদন্ত কমিটি, যেখানে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতেই এবার একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হল, যা রাজ্যের প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা?












Click it and Unblock the Notifications