পরিযায়ী শ্রমিকদের কেন্দ্রীয় প্রকল্প! রাজ্যের ব্যর্থতার কারণ তুলে ধরে মমতার সরকারকে নিশানা নির্মলার
পশ্চিমবঙ্গকে পরিযায়ী শ্রমিকদের জন্য গঠিত গরিব কল্যাণ রোজগার অভিযানে না রাখা নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
পশ্চিমবঙ্গকে পরিযায়ী শ্রমিকদের জন্য গঠিত গরিব কল্যাণ রোজগার অভিযানে না রাখা নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেন, রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে কোনও তালিকাই দেয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গে জন্য ভার্চুয়াল সভায় বক্তব্য রাখছিলেন।

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে আক্রমণ
এদিন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক্ষ করেন কেন্দ্রীয় আর্থমন্ত্রী। তিনি বলেন, এই সরকার শ্রমিক ট্রেন পরিষেবার দেওয়ার অনুমতি দিতেই অনীহা প্রকাশ করেছে।

বারে বারে কেন্দ্র বিরোধিতা
নির্মলা সীতারমণ অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সব ধরনের জনহীতকর কাজের বিরোধিতা করে গিয়েছে। তারা চায় না রাজ্যে এইসব প্রকল্প চালু হোক। এর আগে পিএম কিষাণ প্রকল্প এবং আয়ুষ্মাণ ভারত প্রকল্পে অংশ নেয়নি রাজ্য। এবার ছটি রাজ্য পরিযায়ীদের নিয়ে তথ্য দিলেও, পশ্চিমবঙ্গ সরকার তা করেনি। যদি গরিব কল্যাণ রোজগার অভিযানে রাজ্যের নাম না থাকা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে তৃণমূল। তারই জবাব এদিন দেন মন্ত্রী।

ছটি রাজ্যকে দিয়ে প্রকল্পের সূচনা
প্রধানমন্ত্রী ২০ জুন শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের খাগারিয়া জেলার তেলিহার গ্রামে এই প্রকল্পের সূচনা করেন। ৬ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীও।
পরিযায়ীদের সাহায্য করতে সারা দেশের ৬ টি রাজ্যের ১১৬ টি জেলার পরিযায়ী শ্রমিকদের ১২৫ দিনের কাজ দেওয়া হবে। ছটি রাজ্যের মধ্যে রয়েছে বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশা। লকডাউনে এই ১১৬ টি জেলার সবকটিতেই ২৫ হাজারের বেশি পরিযায়ীরা এসেছেন। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা।

জনবিরোধী রাজ্য সরকার
তৃণমূলকে এদিন সাধারণ মানুষের বিরোধী বলে আক্রমণ করেছেন নির্মলা সীতারমণ। আম্ফান নিয়ে রাজ্যকে ১১ দিন আগে সতর্ক করা হলেও, রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে ব্যর্থ হয়েছে।












Click it and Unblock the Notifications