Panchayat Election Results 2023: বিএসএফের অভিযোগ গল্প! বাহিনী না থাকার জন্যে কেন্দ্রকেই দুষলেন রাজীব সিনহা

West Bengal Panchayat Election Results 2023: রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাস! একাধিক মৃত্যুর সাক্ষী থেকেছে বাংলা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কমিশনারের ভূমিকা প্রশ্নের মুখে। আর এই অবস্থার জন্যে কেন্দ্রকেই একহাত নিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

একই সঙ্গে স্পর্শকাতর বুথ নিয়ে বিএসএফের অভিযোগকে গল্প বলেও দাবি তাঁর। রাজ্যজুড়ে অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে শাসকদল তৃণমূলেরই জয়জয়কার। আর এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

বাহিনী না থাকার জন্যে কেন্দ্রকেই দুষলেন রাজীব সিনহা

অশান্তি নিয়ে তাঁর দাবি, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে। কমিশন প্রত্যেকটি ক্ষেত্রেই কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার নিয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কমিশনার রাজীব সিনহা জানান, হাইকোর্টের নির্দেশেই কাজ করেছে কমিশন। প্রথমে হাইকোর্ট জানায় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। এমনকি পরে সমস্ত বুথেই বাহিনী দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ১০ হাজারের বেশি বুথে বাহিনী দেওয়া সম্ভব হয়নি বলেইও এদিন মন্তব্য করেছেন রাজীব সিনহা।

তাঁর কথায়, সাধারণ মানুষ এবং বেশ কিছু রাজনৈতিক দলের ধারণা ছিল কেন্দ্রীয় বাহিনী থাকলে অশান্তি কম হবে। কিন্তু বাহিনীর জন্যে বাড়তি ভয় কাজ করবে বলে মন্তব্য কমিশনারের। তবে স্পর্শকাতর বুথের তথ্য দেওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিএসএফের। কোনও তথ্য দেওয়া হয়নি বলেই দাবি করা হয়েছে। যদিও বিএসএফের দাবি এদিন উড়িয়ে দিয়েছেন রাজীব সিনহা।

তাঁর কথায়, ''বিএসএফের পরিকল্পনায় স্পর্শকাতর বুথের কোনও গল্প ছিল না। স্পর্শকাতর বুথের তথ্য জেলাভিত্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল। এমনকি জেলা ডিএম এবং এসপির সঙ্গে কথা বলে প্রতি বুথে বাহিনী দেওয়ার কথা বলা হয়েছে। তবে বিএসএফ যদি কোনও স্পর্শকাতর বুথের তথ্য না পায় তাহলে কীভাবে বুথে বাহিনী পাঠাল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজীব সিনহা।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তাল বাংলা। এখনও পর্যন্ত নির্বাচনকে ঘিরে প্রায় ৩৮ জন মানুষের মৃত্যু হয়েছে। তালিকায় শাসক-বিরোধী সমস্ত দলের নেতা-কর্মীরাই রয়েছে। এই অবস্থায় বারবার নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ভোটের দিন যেভাবে রণক্ষেত্র হয়ে ওঠে বাংলার বিভিন্ন এলাকা। সেখানেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+