রাজ্যজুড়ে ফের শীতের কামড়, দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা অব্যাহত, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
হঠাৎ করেই বদলে গিয়েছে আবহাওয়ার মেজাজ। ফের একবার শীতের দাপটে কাঁপছে গোটা পশ্চিমবঙ্গ। একধাক্কায় তাপমাত্রা নেমে যাওয়ায় রাজ্যজুড়ে ফিরে এসেছে শীতের আমেজ। একাধিক জেলায় পারদ নেমেছে ১০ ডিগ্রিরও নিচে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত এই ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত কয়েকদিন রাজ্যের আকাশে মেঘ জমলেও এখন সেই মেঘ কেটে গেছে। ফলে ফের রাতের তাপমাত্রা নামতে শুরু করেছে। আগামী তিনদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবারের পর নতুন করে পারদ না নামলেও শীতের অনুভূতি বজায় থাকবে বলেই পূর্বাভাস।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও শীতের দাপট স্পষ্ট। ভোরের দিকে বহু জায়গায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে।
আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে, গোটা রাজ্যেই আগামী কয়েকদিন শুকনো আবহাওয়া বজায় থাকবে। দিনের তাপমাত্রাতেও বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে। যদিও এই মুহূর্তে কোনও ধরনের আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।
অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের প্রভাব আরও জোরালো। আগামী সাতদিন আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস নেই। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দু'ক্ষেত্রেই বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা কম। ফলে আরও কয়েকদিন শীতের এই রেশ বজায় থাকবে বলেই মত আবহাওয়াবিদদের।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications