হাইকোর্টের কাছে চড় খেয়েছেন মমতা, বিসর্জন রায়ে প্রতিক্রিয়া মোদীর দলের
দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তাঁর মন্তব্য হাইকোর্টের কাছে চড় খেতে খেতে গাল লাল হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর
দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে হাইকোর্টের রায়কে ঐতিহাসিক বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তাঁর মন্তব্য হাইকোর্টের কাছে চড় খেতে খেতে গাল লাল হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর।

দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার বলে কিছু নেই। দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে হাইকোর্টের রায়ে তা ফিরেছে বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। রাজ্যে বিরোধী রাজনীতির কোনও জায়গা নেই বলেও অভিযোগ করেছেন তিনি। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছে। ফলে এক সপ্তাহে রাজ্যে তাঁদের দলের ৩ কর্মী শহিদ হয়েছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের অভিযোগ শুধুমাত্র একটি সম্প্রদায়কে তুষ্ট করতে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কি রাজ্যের ২৭ শতাংশের মুখ্যমন্ত্রী নাকি, সারা রাজ্যের মুখ্যমন্ত্রী তা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। সরস্বতী পুজো বন্ধ হয়ে গেলেও দিদিমণির দুঃখ হয় না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।
বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির যে চেষ্টা মুখ্যমন্ত্রী করেছিলেন, আদালতের রায়ে তা ঠেকানো গিয়েছে। প্রশাসনের ওপর ভরসা না থাকাতেই দুর্গা প্রতিমা বিসর্জন নিয়ে মুখ্যমন্ত্রী বিতর্কিত নির্দেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। একইসঙ্গে তাঁর কটাক্ষ, যদি পরিস্থিতি সামলাতে পারবেন না বলে মনে করছেন, তাহলে কেন্দ্রীয় বাহিনী ডাকতে পারেন। নিজের অযোগ্যতাকে ঢাকতেই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ বলে মনে করছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications