Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Special Train From Sealdah: শুক্রবার থেকেই শিয়ালদহের এই রুটে ছুটবে একাধিক গ্যালোপিং! দেখুন সেই রুট

Special Train From Sealdah: কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার! আর এই মেলা (GangaSagar) উপলক্ষ্যে রাজ্যের পাশাপাশি গোটা দেশ থেকে কয়েক লাখ পুন্যার্থী আসেন। ব্যাপক মানুষের ভীড় সামাল দিতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা করা হয়েছে। বাস থেকে শুরু করে বিশেষ লঞ্চ পরিষেবা রাখা হয়েছে।

শুধু তাই নয়, রেলের তরফেও বাড়তি ট্রেন (Special Train From Sealdah) চালানোর কথা জানানো হয়েছে। আর তা আগামী ১২ জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকেই চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। যা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। আর সেই তালিকায় একগুচ্ছ গ্যালোপিং ট্রেন আছে। ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Special Train From Sealdah:

রেলের (Indian Rail) তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা-নামখানা (Special Train From Sealdah) এবং শিয়ালদহ-নামখানার মধ্যে ডাউন গ্যালোপিং ইএমইউ চালানো হবে। এছাড়াও আপ লাইনেও চালানো হবে ট্রেন। আর সেগুলি চলবে নামখানা-শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ, নামখানা-লক্ষ্মীকান্তপুরের মধ্যে।

এছাড়াও কলকাতা স্টেশন থেকেও একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে। যেগুলি কলকাতা এবং মাঝেরহাটের মাঝের সমস্ত স্টেশনেই থামবে। তবে আগামী ১৬ তারিখ পর্যন্ত কাশীনগর হল্ট স্টেশনে থামবে না কোনও ট্রেন।

এমনটাই প্রশাসনের তরফে অনুরোধ করা হয়েছিল। সেই মতো রেলের তরফে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নবান্নের তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে হাওড়া, শিয়ালদহ বা কলকাতার পয়েন্টে পৌঁছানোর পর সেখান থেকে যাতে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে পৌঁছতে পারেন যাত্রীরা সেজন্যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার বাস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এর জন্য হাওড়া স্টেশন বাবুঘাট ধর্মতলায় বিশেষ কাউন্টারের ব্যবস্থা রাখা হচ্ছে। এই সমস্ত কাউন্টার থেকে সরাসরি কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌছানোর টিকিট পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, আগামী ১৫ জানুয়ারি পুণ্যস্নান রয়েছে। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামী কয়েকদিন ধীরে ধীরে আরও মানুষ সাগরের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই মতো প্রশাসনের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+