Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাইফেল ছিনতাইয়ের চেষ্টা, 'আত্মরক্ষায়' গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনে রিপোর্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষকের

রাইফেল ছিনতাইয়ের চেষ্টা, 'আত্মরক্ষায়' গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনে রিপোর্ট বিশেষ পুলিশ পর্যবেক্ষকের

আত্মরক্ষায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কোচবিহারের জোড় পাটকিতে গুলি চালানোর ঘটনা নিয়ে কমিশনে রিপোর্ট জমা দিল বিশেষ পুলিশ পর্যবেক্ষক। দাবি করা হয়েছে সিআইএসএফের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছিল। ভিড়ের মধ্যে মিশে ছিল দুষ্কৃতীরা। তাঁদের হাত থেকে বাঁচতেই গুলি চালিয়েছে সিআইএসএফ।

মাথাভাঙায় গুলি

মাথাভাঙায় গুলি

চতুর্থ দফার ভোটে উত্তপ্ত কোচবিহার। শীতলকুচির দুই জায়গায় পর পর গুলি চালানোর ঘটনা ঘটেছে। মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঘটনায় সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। ৪ জনই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে দাবি। বিনা প্ররোচনাতেই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।

রিপোর্ট তলব কমিশনের

রিপোর্ট তলব কমিশনের

কোচবিহারে সিআইএসফই যে গুলি চালিয়েছে তা স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। ডেপুটি নির্বাচন কমিশনার সুনীল জৈনও সিইওকে ফোন করে ঘটনার পূর্নাঙ্গ রিপোর্ট তলব করেছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে। পর পর ২ জায়গায় গুলি চালানোর ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে। গ্রামবাসীদের অভিযোগ শান্তিপূর্ণ ভোটদানে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আত্মরক্ষায় গুলি

আত্মরক্ষায় গুলি

কোচবিহারের ঘটনায় আত্মরক্ষায় গুলি চালিয়েছে সিআইএসএফ জওয়ানরা। এমনই দাবি করা হয়েছে। ইতিমধ্যেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক রিপোর্ট পাঠিয়েছে কমিশনে। সিআিএসএফের তরফে দাবি করা হয়েছে, ভোটদানে বাধা দেওয়া হচ্ছে খবর পেয়ে গ্রামে গিয়েছিল কিউআরটি টিম। সেখান থেকে ভোটারদের নিয়ে বুথে আসার পর তাঁদের ঘিরে ধরা হয়। ভিড়ের মধ্যে মিশে দুষ্কৃতীরা সিআইএসএফের জওয়ানদের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখনই আত্মরক্ষায় তাঁরা গুলি চালায়।

তীব্র নিন্দা মমতার

তীব্র নিন্দা মমতার

কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানের ঘটনার তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটেও এতো মৃত্যু হয়নি বলে দাবি করেন মমতা। তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে কমিশনের কাছে জবাব তলব করেছেন। তৃণমূলের দাবি কমিশনকে এবার শো কজ করছে বাংলার মানুষ। জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে।এই মৃত্যুর দায় কার। যদি প্রধানমন্ত্রী মোদী এই ঘটনার জন্য মমতাকেই দায়ী করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+