শোভনদেব চট্টোপাধ্যায়কে নতুন বিরোধী দলনেতা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

তৃণমূলের পরিষদীয় দল শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করেছে। প্রবীণ বিধায়ক শোভনদেব, যিনি গত বিধানসভায় পরিষদীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবার বিরোধী শিবিরের নেতৃত্ব দেবেন।

শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন একটি এলাকায় বিকেলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি জানান, রবীন্দ্র জয়ন্তী পালনের জন্য শনিবার তিনটি ভিন্ন স্থানে অনুমতি চাওয়া হলেও তা মেলেনি। এই প্রসঙ্গে মমতা বলেন, ''আমি ভাবলাম, আমার অফিসের সামনে অনেকটা জায়গা আছে। আজকে নয় চিরকালই আছে। এখানে বসে কেন হতে পারে না?" তিনি আরও উল্লেখ করেন, ''আজ সকালে দু'টো চৌকি কিনলাম। সব ডেকরেটার্সদের মানা করে দিয়েছে, যাতে কেউ চৌকিটৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন এসব নিজেরা করেছি।"

এই আয়োজন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি জোট বাঁধার আহ্বান জানান। তিনি বলেন, "চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি যত রাজনৈতিক বিরোধী দল আছে, আমি তৃণমূল কংগ্রেসের থেকে আবেদন জানাচ্ছি। যদি মনে হয়, আবেদনটা গ্রহণযোগ্য, গ্রহণ করবেন। না হলে করবেন না। সেটা আপনাদের অধিকার। আবেদন জানাতে তো কোনও অসুবিধা নেই। সব সমস্ত ছাত্র-যুব সংগঠন, এনজিও-কে বলব জোট বাঁধুন। আমরা চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক। আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়ে চলতে চাই। আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে চাই লেফট, আলট্রা লেফট, সব রাজনৈতিক দল, কেন্দ্রে তো আমরা লড়বই, কিন্তু, বাংলাতেও যদি জোট করতে চান, আমি ৪টে থেকে ৬টা পর্যন্ত আছি অফিসে। আমি রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা রাখলাম। রাজনৈতিক ভাবে আমাদের ফার্স্ট শত্রু বিজেপি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+