বিধানসভায় আস্থা ভোটে জয়ী জোসেফ বিজয়, ১৪৪ জন বিধায়কের সমর্থনে তামিলনাড়ুতে নতুন ইতিহাস

বুধবার তামিলনাড়ুর বিধানসভায় টিভিকে প্রধান ও নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আস্থাভোটে জয়লাভ করেছেন। তাঁর পক্ষে ১৪৪টি ভোট পড়েছে।

জোটসঙ্গীসহ টিভিকের কাছে সমর্থন ছিল ১২০ বিধায়কের। এর বিপরীতে ২২ জন বিধায়ক সরকারের বিরুদ্ধে এবং ৫ জন ভোটদানে বিরত থাকেন। কংগ্রেস (৫), সিপিআই, সিপিআই (এম), ভিসিকে, আইইউএমএল (২ আসন করে) ও এক বহিষ্কৃত এএমএমকে বিধায়ক (১) টিভিকে-কে সমর্থন জানায়।

১৪৪টি ভোট ইঙ্গিত দেয় যে এআইএডিএমকে-র একদল বিদ্রোহী বিধায়ক দলের হুইপ অমান্য করে মুখ্যমন্ত্রীর পক্ষে ভোট দিয়েছেন, যা 'এআইএডিএমকে বনাম এআইএডিএমকে' সংঘাতের ইঙ্গিত। বহিষ্কৃত এএমএমকে বিধায়ক কামরাজ টিভিকে-কে দৃঢ় সমর্থন জানান।

কামরাজ দৃঢ় কণ্ঠে বলেন, "আমি গতকালও টিভিকে সরকারকে সমর্থন করেছি, আজকেও করছি, এবং আগামী পাঁচ বছর ধরে সমর্থন করে যাব। মুখ্যমন্ত্রী বিজয় পুরো রাজ্যকে রক্ষা করছেন। আমি বিশ্বাস করি, তিনি আমাকেও ছেড়ে যাবেন না। আমি নিশ্চিত, আমাদের বিজয় আমাকেও রক্ষা করবেন এবং বাঁচাবেন।"

এআইএডিএমকে সাধারণ সম্পাদক ইকে পালানিস্বামী দলের ৪৭ বিধায়কের বিরোধিতার ঘোষণা করলেও, তা ঘটেনি। তাঁর অভিযোগ, মন্ত্রী পদ বা বোর্ড চেয়ারম্যানের লোভ দেখিয়ে বিধায়কদের পক্ষে টানার চেষ্টা চলছে। বিধানসভায় প্রাক্তন মন্ত্রী এসপি ভেলুমানি কথা বললে পালানিস্বামীর সমর্থকরা প্রতিবাদ জানান।

পালানিস্বামী বলেন, "আমরা শত্রু দল নই; দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চাই।" উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিজয় এক আসন ছেড়ে পেরাম্বুর ধরে রাখার পর টিভিকে-র সদস্য সংখ্যা ১০৭ ছিল। তবে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে বিতর্কিত ফলের জন্য এক টিভিকে বিধায়ক শ্রীনিবাস সেতুপতি আস্থাভোটে অংশ নিতে পারেননি, ফলে তাদের ভোটিং শক্তি দাঁড়ায় ১০৬-এ।

জোটসঙ্গীদের সমর্থনে টিভিকে মোট ১২০ আসনে পৌঁছয়। আস্থাভোটে ডিএমকে বিধায়করা ওয়াকআউট করে হাউসের শক্তি কমান।

বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন কটাক্ষ করে বলেন, "আমরা বিধানসভা থেকে ওয়াকআউট করছি। একবার আমরা চলে গেলে, আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবেন। ভালোভাবে শাসন করুন।" তিনি সরকারের কাছে অতীতের কল্যাণমূলক প্রকল্পগুলিকে রাজনীতিকরণ না করার অনুরোধও জানান।

এই জয়ের মাধ্যমে টিভিকে তামিলনাড়ু রাজনীতিতে ডিএমকে-এডিএমেক’র প্রচলিত দ্বৈত রাজনীতির বাইরে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসে ইতিহাস তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+