তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, প্রাণ হারালেন ২ জন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতার তপসিয়ায় জিজে খান রোডের একটি বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দু'জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার তপসিয়ার জিজে খান রোডের চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়লে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুনের তীব্রতায় ঘরের মধ্যে পাঁচজন আটকে পড়েন। প্রাণ বাঁচাতে তাঁরা বাথরুমে আশ্রয় নিলেও কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেন এবং দমকল সঙ্গে সঙ্গে পৌঁছয়।

দমকলকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তবে পরিস্থিতি প্রতিকূল থাকায় তৎক্ষণাৎ তা সম্ভব হয়নি। পরে দগ্ধ অবস্থায় ওই পাঁচজনকে উদ্ধার করে ন্যাশনাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়, যেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। দমকল সূত্রে খবর, প্রবল শ্বাসকষ্টেই তাঁদের মৃত্যু হয়েছে। আহত বাকি তিনজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়, তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+