শুভেন্দুর 'তৃণমূল করেছি লজ্জা হচ্ছে'র ধারালো জবাব এল সৌগতর তরফে! অব্যাহত তোপ পাল্টা তোপের খেলা
শুভেন্দুর 'তৃণমূল করেছি লজ্জা হচ্ছে'র ধারালো জবাব এল সৌগতর তরফে! অব্যাহত তোপ পাল্টা তোপের খেলা
এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিকের তালিকায় প্রথমের দিকে ছিল তাঁর নাম। একাধিক সরকারি পদ, মন্ত্রিত্ব ছাড়াও , ভোট ময়দানেও শুভেন্দুর ওপর আস্থা রেখেছিলেন দিদি। এরপর ১৯ ডিসেম্বর তৃণমূল শিবিরে প্রবল ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু । তারপর বিজেপির শুভেন্দু বরণের দিন তাঁর বিস্ফোরক বক্তব্য ঘিরে পারদ চড়েছে।

'সিপিএমের ছেঁড়া চটি গলিয়ে'
' আমরা বিগত দিনে যে রাজৈনিতক দলটা করেছি ,তা কোম্পানিতে পরিণত হয়েছে। সেই রাজনৈতিক দলে কোনও শৃঙ্খলা নেই। কেউ সেখানে নিয়োগও পান না, বৈঠকের সিদ্ধান্তও লেখা হয়না। ' শুভেন্দু অধিকারী এই বক্তব্য রাখার পরই জানান, 'বাম জমানায় আমরা দেখেছি অফ দ্য পার্টি, ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি। সিপিএমের সেই ছেঁড়া চটি পায়ে গলিয়েই আমরা ২১ বছর হেঁটেছি ।'

শুভেন্দুর তোপ
শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় যে সংস্কৃতি দেখা গিয়েছে রাজনীতির সেই সংস্কৃতি থেকে বাংলাকে বের করে আনতে হবে। তিনি সাফ জানিয়েছেন, 'বাংলাকে মোদীজির হাতে তুলে দিতে হবে'। পাশাপাশি তাঁর বক্তব্য তৃণমূলের মতো এক ' কোম্পানি' থেকে বেরিয়ে এসে তিনি একটি রাজনৈতিক দলের সদস্যপদ পেয়েছেন।

'লজ্জা' মন্তব্য ও শুভেন্দু বনাম ফিরহাদ
কাঁথির সভায় ফিরহাদ হাকিম যোগ দিয়ে বলেছিলেন, 'অমিত শাহের পা ধরেছেন শুভেন্দু' এরপরই তিনি বলেন, শুভেন্দু তাঁর সহকর্মী ছিলেন তা ভাবতেই তাঁর লজ্জা হচ্ছে। এরপর ,শুভেন্দু বিজেপির সভায় যোগ দিয়ে বলেন ' আমার লজ্জা হচ্ছে যে ওই দলটা ২১ বছর ধরে আমি করেছি।'

সৌগতর তোপ
এদিকে, তৃণণূল নিয়ে শুভেন্দুর এই মন্তব্যের পর তৃণমূলের তরফে সৌগত রায় বলেন, ' কিছু মানুষ এরকম অবোধ থাকেন। তাঁদের জ্ঞান চক্ষু উন্মিলিত হতে সময় লাগে। ২ বার বিধায়ক , মন্ত্রী , সাংসদ হয়েছেন। ২১ বছর ধরে দলের দুধ ক্ষীর খেয়ে শেষে এই উপলব্ধি হয়েছে!'












Click it and Unblock the Notifications