শীতলকুচি নিয়ে ফ্যাসিস্ট মনোভাব দিলীপ ঘোষের, আক্রমণের একভাষা সৌগত-সুজনের
বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি (sitalkuchi) তৈরি হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (sougata roy) এবং যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্র
বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি (sitalkuchi) তৈরি হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) এই মন্তব্যের কড়া সমালোচনা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (sougata roy) এবং যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী(sujan chakraborty)। দিলীপ ঘোষের মন্তব্য ফ্যাসিস্ট মনোভাবের পরিচায়ক বলে আক্রমণ করেছেন তাঁরা।

শীতলকুচির ঘটনা নিয়ে দিলীপ ঘোষ
বরাহনগরে এদিন পার্নো মিত্রের সমর্থনে করা সভায় দিলীপ ঘোষ বলেন, এত দুষ্ঠু ছেলে কোথা থেকে এল? ওই দুষ্টু ছেলেরা বাংলায় থাকবে না। যদি কেউ আইন হাতে নিতে আসে, যোগ্য জবাব দিতে হবে। পঞ্চম দফার ভোট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ১৭ এপ্রিল ভোট দিতে যান, বাহিনী থাকবে। আর বাড়াবাড়ি করলেন জায়গায়, জায়গায় শীতলকুচি হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সৌগত রায়ের প্রতিক্রিয়া
এদিন দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে বলতে দিয়ে সৌগত রায় প্রশ্ন করেন, ৫ জন গুলিতে মারা যাওয়ার পরে এইরকম কেউ বলতে পারে? তিনি অভিযোগ করেন, বিজেপি পরিকল্পনা করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটারদের হত্যা করছে। অমিত শাহ এই চক্রান্তে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। অমিত শাহের পদত্যাগ দাবি করার পাশাপাশি তিনি বলেন, অসভ্য কথা বলা দিলীপ ঘোষের অভ্যাস। তিনি বলেন, দিলীপ ঘোষের মধ্যে মনুষ্যোচিত সেন্টিমেন্ট নেই। পাশাপাশি তিনি বলেন, মানুষের প্রাণের প্রতিও তাঁর কোনও শ্রদ্ধা নেই। তিনি আক্রমণ শানিয়ে বলেন, দিলীপ ঘোষ যে ফ্যাসিস্ট পার্টি কর্মী, মন্তব্য থেকেই তা প্রমাণিত।

সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া
দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুজন চক্রবর্তী বলেছেন, দিলীপ ঘোষ মৃত্যুর কারবারি হতে চায়। পাশাপাশি তিনি বলেন, এর সঙ্গে যদি বিভাজনের গন্ধ পায়, তাহলে উৎফুল্ল হয়ে ওঠে। বিজেপিকে অসভ্য, অপদার্থের দল বলেও আক্রমণ করেন তিনি। এই মনোভাব অগতান্ত্রিক ফ্যাসিস্ট মনোভাব ছাড়া আর কিছু হতে পারে না। দিলীপ ঘোষের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তিনি বলেন, দিলীপ ঘোষের এই মন্তব্য প্রমাণ করে শীতলকুচির ঘটনা তৈরি করা।

শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত ৪
শনিবার কোচবিহারের শীতলকুচিতে ১২৬ নম্বর বুথে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিন সকাল থেকেই ওই বুথে উত্তেজনা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন প্রথম ঘটনাটি ঘটে বুথ থেকে ৩০০ মিটার দূরত্বে। সেই গণ্ডগোলে শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় বাহিনী। এরপরে হওয়া ঝামেলা গড়ায় বুথ পর্যন্ত। সেখানে প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। সেই সময় কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়। সেই গুলিতে ৪ জন মারা যায়। এছাড়াও আরও চারজন হাসপাতালে ভর্তি।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications