ঘুমন্ত বাবা-মাকে পিটিয়ে খুন করল ‘গুণধর’ ছেলে, মর্মান্তিক-কাণ্ড সোদপুরে
ঘুমন্ত বাবা-মাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করল ছেলে। দরজার ডাঁসা দিয়ে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তর ২৪ পরগনার সোধপুরের নাটাগড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘুমন্ত বাবা-মাকে নৃশংসভাবে পিটিয়ে খুন করল ছেলে। দরজার ডাঁসা দিয়ে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তর ২৪ পরগনার সোধপুরের নাটাগড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুনীল সাহা (৬৫) ও শেফালি সাহা (৬০)। এই ঘটনায় গুণধর ছেলে অমিত সাহাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, অমিত পেশায় সেলসম্যান। মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফেরে সে। রাতে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরেও চলে যায়। বাবা-মাও শুতে চলে যান তাঁদের ধরে। এরপর বাবা-মা ঘুমিয়ে পড়ার পরই তাঁদের ঘরে ঢুকে দরজার ডাঁসা দিয়ে তাঁদের মাথায় সজোরে আঘাত করে।
বৃ্দ্ধ দম্পতির আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা সবাই ছুটে আসেন। তাঁরা এসে দেখেন, বিছানায় রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে অমিতের বাবা-মা। পাশেই বসেছিল অমিত। সুনীল ও শেফালিকে উদ্ধার করে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দু-জনকেই মৃত বলে ঘোষণা করেন।
অমিতকে ঘোলা থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, এই ঘটনার নেপথ্যে কী কারণ থাকতে পারে। তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হঠাৎ কেন অমিত তাঁর বাবা-মায়ের উপর হামলা চালাল, তার কারণ খুঁজে চলেছে পুলিশ।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও












Click it and Unblock the Notifications