বঙ্গভঙ্গের সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন সোমেন, কাশ্মীর দ্বিখণ্ডিতকরণে কটাক্ষ কেন্দ্রকে

কাশ্মীরের পরিস্থিতি দেখে সিপিএম বাংলার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। এবার বঙ্গভঙ্গের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

কাশ্মীরের পরিস্থিতি দেখে সিপিএম বাংলার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। এবার বঙ্গভঙ্গের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় তিনি প্রশ্ন তুলে দিলেন, এরপর দার্জিলিং ও কোচবিহার পশ্চিমবঙ্গের অংশ থাকবে তো? সিপিএমের মহম্মদ সেলিমের পর সংশয়ে সোমেন মিত্রও।

বঙ্গভঙ্গের সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন সোমেন, কাশ্মীর দ্বিখণ্ডিতকরণে কটাক্ষ কেন্দ্রকে

সোমবার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রের সরকার। তা অনুমোদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপর কেন্দ্রের তরফে জম্মু-কাশ্মীর পুনর্গঠনের বিল আনা হয়েছে। ফলে জম্মু-কাশ্মীর দু-ভাগ হয়ে যাচ্ছে। দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হচ্ছে জম্মু-কাশ্মীর। এটা লাদাখ, অন্যটি জম্মু-কাশ্মীর।

এই জম্মু-কাশ্মীরের বিভাজন নিয়েই শঙ্কাপ্রকাশ করে সোমেন মিত্র বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে মোদী সরকার নির্বাচিত রাজ্য সরকারগুলির ক্ষমতা দখল করতে চাইছে। সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে মোদী সরকার অন্য রাজ্যের অখণ্ডতার উপরও আঘাত হানতে পারে। সোমেনের আশঙ্কা, বাংলাও বাদ পড়বে না অমিত শাহদের এই আক্রোশ থেকে।

সোমেন বলেন, জম্মু-কাশ্মীরে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের গৃহবন্দি করে রেখে ৩৭০ ধারা অবলুপ্তি চরিতার্থ করেছে। দেশকে টুকরো টুকরো করে দেওয়ার খেলায় মেতেছে। দেশে অঘোষিত জরুরি অবস্থা সৃষ্টি করা হয়েছে। আর তার জেরেই এ রাজ্যও টুকরো হতে পারে বলে আশঙ্কা করছেন সোমেন।

তিনি বলেন, রাজ্যকে ভেঙে অন্য রাজ্যে রূপান্তরিত হয়ে চেয়ে বিভিন্ন সংগঠন বহুবার পথে নেমেছে। দার্জিলিংয়ে যেমন গোর্খাল্যান্ডের দাবি ওঠে, তেমনই কোচবিহারেও পৃথক রাজ্যের দাবিতে বহু আন্দোলন সংঘটিত করেছে কামতাপুরীরা। তাই বাংলার বুকে ফেল বঙ্গভঙ্গের সম্ভাবনা সিঁদুরে মেঘ হয়ে দেখা দিয়েছে কাশ্মীর ভাঙনের পর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+