কসবার ভুয়ো ভ্যাকসিনেশন মামলা এবার সুপ্রিম কোর্টে, স্পেশাল লিভ পিটিশন দায়ের আইনজীবীর

এবার সুপ্রিম কোর্টে গেল কসবার (kasba) ভুয়ো ভ্যাকসিনেশন মামলা (fale vaccination case)। কলকাতা পুলিশের পাশাপাশি এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছিল ইডি। এবার এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্

এবার সুপ্রিম কোর্টে গেল কসবার (kasba) ভুয়ো ভ্যাকসিনেশন মামলা (fale vaccination case)। কলকাতা পুলিশের পাশাপাশি এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছিল ইডি। এবার এই মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (supreme court স্পেশাল লিভ পিটিশন (slp) দায়ের করেছেন এক আইনজীবী।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আগের শুক্রবার নয় জুলাই সেই সংক্রান্ত রায় দেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। শুনানির পরে আদালতের তরফে সিবিআই তদন্তের দাবি খারিজ করে দেওয়া হয়। সিটেই আস্থা রাখেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ। যাক জেরে কার্যত স্বস্তি পায় রাজ্য সরকার।

কিন্তু এবার যে এসএলপি সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে, সেখানে মামলাকারী আইনজীবী প্রশ্ন তুলেছেন, বিশেষজ্ঞদের রিপোর্ট ছাড়াই পুলিশ কীভাবে জনল দেবাঞ্জন দেব ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। এক্ষেত্রে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। তিনি যে এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে।

গতমাসের শেষের দিকে কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসে। দেখা যায় কসবা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি ভুয়ো ভ্যাকসিন কাণ্ড ঘটিয়েছে কলকাতার একাধিক জায়গায়। মূলত ভুয়ো আইএএস পরিচয়ের সে এসব কাণ্ড ঘটায়। তাঁর সঙ্গে রাজ্যের শাসক শিবিরের শীর্ষ নেতাদের ছবি সামনে আসায়, অস্বস্তি বাড়ে। বিরোধী দলগুলি বিশেষ করে বিজেপির তরফে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তের দাবি তোলা হয়। যাতে এই তদন্ত সিবিআইকে দিয়ে করানো হয়, তার জন্য হাইকোর্টে আবেদন করেন আইনজীবী সন্দীপন দাস।

শুনানিতে রাজ্য সরকার জানায় ১৭ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেরা চলছে। অন্যদিকে এই কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায়। ইতিমধ্যেই তারা এব্যাপারে প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+