SIR চূড়ান্ত তালিকা: কলকাতায় বাদ লক্ষাধিক নাম, জেলায় জেলায় প্রকাশ্যে পরিসংখ্যান, কোথায় কত? দেখুন
বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপি অধিকাংশ জেলায় পৌঁছে গিয়েছে। ধাপে ধাপে জেলাগুলি তথ্য প্রকাশ করতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে, সারা রাজ্য মিলিয়ে নাম বাদের তালিকায় প্রায় ৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে (খসড়া তালিকা বাদ দিয়ে চূড়ান্ত হিসাবে)। যদিও কিছু নাম সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হতে পারে।

সবচেয়ে বড় ধাক্কা হল কলকাতায়। কমিশন সূত্রে খবর, কলকাতা থেকে থেকে প্রায় ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ যাওয়া নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।
নিচে জেলা ভিত্তিক পরিসংখ্যান দেওয়া হল-
জেলা অনুযায়ী বাদ যাওয়া ভোটারের সংখ্যা,
- কলকাতা (উত্তর সহ): প্রায় ৬,২৬,০০০ নাম বাদ
- বাঁকুড়া: মোট ১,৩৫,০০০ নাম বাদ, খসড়ায় বাদ ছিল ১,৩২,০০০, শুনানির পর অতিরিক্ত বাদ ৩,০০০
- নদিয়া: মোট ২,৭১,০০০ নাম বাদ, খসড়ায় বাদ ছিল ২,১৬,০০০, পরে আরও বাদ ৫৫,০০০
- আলিপুরদুয়ার: ১১,৬৯২ নাম বাদ
- ঝাড়গ্রাম: ৫৪,০৩০ নাম বাদ
- দার্জিলিং: ২৩,১৭৯ নাম বাদ, বিচারাধীন ৮০,০০৩, মোট ভোটার ১০,৬৮,৪২০
- পূর্ব বর্ধমান: প্রায় ১৭,০০০ নাম বাদ
- পশ্চিম বর্ধমান: ১৮,০০০ নাম বাদ, প্রায় ১ লক্ষ বিচারাধীন
- দক্ষিণ ২৪ পরগনা: ৫০,০০০ নাম বাদ, বিচারাধীন ৫,১৭,০০০
- পশ্চিম মেদিনীপুর: প্রায় ১৮,০০০ নাম বাদ, প্রায় ১ লক্ষ বিচারাধীন
অর্থাৎ সব মিলিয়ে, একাধিক জেলায় বড় সংখ্যায় নাম বাদ যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। সেই সঙ্গে বহু ভোটারের নাম এখনও 'বিচারাধীন' তালিকায় রয়েছে। মনে করা হচ্ছে যে, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা সম্পূর্ণ প্রকাশের পরই চিত্র আরও স্পষ্ট হবে।
-
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications