পশ্চিমবঙ্গে ৯৯.৪২% এনুমারেশন ফর্ম বিলি সম্পূর্ণ, তথ্য দিল নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন রবিবার জানিয়েছে যে, গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর-এর কার্যক্রমের আওতায় পশ্চিমবঙ্গে ৭.৬১ কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে।

এক নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই কাজে এখন পর্যন্ত মোট ভোটারের ৯৯.৪২ শতাংশের কাছে পৌঁছনো সম্ভব হয়েছে। রবিবার রাত ৮টা পর্যন্ত প্রায় ৭.৬১ কোটি মানুষের কাছে এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে।
রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭.৬৬ কোটি। এর আগে, শনিবার প্রধান নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সমস্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের এই মাসের মধ্যেই পূরণ করা এসআইআর ফর্ম সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন।
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হল ৪ ডিসেম্বর। তবে এই মাসের মধ্যেই সমস্ত ফর্ম জমা নিয়ে কিছুটা কাজ এগিয়ে রাখতে উদ্যোগী নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications