এসআইআর নিয়ে ফের নয়া বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের, কী বলা হয়েছে তাতে?
নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' এবং নিজস্ব উদ্যোগে 'আনম্যাপড' ভোটারদের তালিকা প্রকাশ করবে। এদিন বুধবারের নতুন বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করে কমিশন জানিয়েছে, এসআইআর সংক্রান্ত বিক্ষোভে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬ জন 'নো-ম্যাপিং' বা 'আনম্যাপড' ভোটার এবং ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের ক্ষেত্রে তথ্যগত অসঙ্গতি রয়েছে। আগামী ২৫ জানুয়ারি থেকে দুটি তালিকাই জেলাশাসক, জেলা নির্বাচনী আধিকারিক ও ইআরও-দের কার্যালয়ে জনসাধারণের জন্য উপলব্ধ হবে। একই তারিখ থেকে ভোটাররা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে নিজেদের নথি বা আপত্তি জমা দিতে পারবেন। শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও পাশের সার্টিফিকেট উভয়ই গ্রহণ করা হবে।

এসআইআর শুনানিতে বিশৃঙ্খলা ও অশান্তি নিয়ে কমিশন কড়া বার্তা দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের নাগরিকদের আশ্বস্ত করে বলেছেন, "কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
বিজ্ঞপ্তিতে এসআইআরের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলা কালেক্টর ও পুলিশ সুপারিনটেনডেন্টকে পর্যাপ্ত কর্মী ও বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ সকল জেলার পুলিশ সুপার এবং জেলাশাসককে আইনশৃঙ্খলার প্রতি তীক্ষ্ণ নজর রেখে এসআইআর কাজ শান্তিপূর্ণভাবে শেষ করার নির্দেশ রয়েছে।
-
ভোট ঘোষণার পরই তৎপরতা, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু -
ভোট ঘোষণার পরেই কড়া পদক্ষেপ! মার্চে কোন কোন পুলিশ আধিকারিকের বদলি? বিস্তারিত রিপোর্ট চাইল কমিশন -
ভোররাতে আইসিইউ-তে আগুন! ১০ রোগীর মৃত্যু, আহত বহু স্বাস্থ্যকর্মী, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা -
সপ্তাহের শুরুতেই আবহাওয়ার টুইস্ট! কলকাতা সহ একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস? জানুন -
বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা! মমতা ভবানীপুরেই, নন্দীগ্রাম-সহ দক্ষিণবঙ্গে চমক কোন আসনগুলিতে? -
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা? -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি












Click it and Unblock the Notifications