RG Kar incident: বাংলাই পথ দেখাবে, এবার প্রত্যেকের প্রতিবাদকে একত্রিত করে সুসংহত রূপ দেওয়া দরকার: অরিজিৎ সিং
আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। ১৪ আগস্ট রাত থেকে একের পর এক প্রতিবাদ মিছিল বেরোচ্ছে রাজপথে। আরজি করে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পথ নেমেছেন মহিলারা। ঘটনার দিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর কাণ্ডর প্রতিবাদে পথে নেমেছেন তারকা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এতদিন পর্যন্ত বিচার চেয়ে যে প্রতিবাদ মিছিল পথে নেমেছে তাতে ছিল না কোনও নেতা। দোষীদের শাস্তির দাবিতে রাজপথে জনস্রোত দেখেছে রাতের তিলোত্তমা। আজ অভয়ার মৃত্যুর ২২ দিন পার। সিবিআই স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুদীপ ঘোষ। গ্রেফতার অভিযক্ত সঞ্জয় রায়। কিন্তু এখনও বিচার পায়নি অভয়া। তাঁর সঙ্গে ঘটা অন্যায়ের কোনও বিচার এখনও পর্যন্ত হয়নি। এবার এই বিষয়টি নিয়েই সরব হলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। এত প্রতিবাদ মিছিলের পর কোথাও কি হারিয়ে যাচ্ছে মানুষের উদ্দেশ্য? কী করলে এই প্রতিবাদ আরও জোরদার হতে পারে? কীভাবে সঠিক বিচারের দাবিতে প্রতিবাদ জানালে কাজ হবে? সবটাই এবার অডিও রেকর্ড করে নেটাগরিকদের শোনালেন অরিজিৎ সিং।
তিনি বলেন, 'অন্যায়, অপরাধ প্রত্যেক স্তরে। সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর মুখ হয়ে উঠেছেন আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতনে মৃতা তরুণী চিকিৎসক। এটাই উপযুক্ত সময় বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাওয়ার। প্রত্যেকের প্রতিবাদ একত্রিত হয়ে যদি সুসংহত রূপ নেয় তা হলে সব অসম্ভব সম্ভব হবে'। এখানেই থেমে থাকেননি অরিজিৎ। তিনি আরও বলেন, 'প্রত্যেকের প্রচুর দাবি। প্রত্যেকের অনেক যন্ত্রণা। একটি অঘটনকে কেন্দ্র করে সে সব আজ প্রকাশ্যে। সেটাই খুব স্বাভাবিক। কিন্তু তাকে হাতিয়ার বানিয়ে সহিংস আন্দোলন জায়গা করে নিক, এই ভাবনার আমি ঘোর বিরোধী। বরং, যাঁরা অহিংস ভাবে আন্দোলন করছেন, মিছিলে হাঁটছেন আমি তাঁদের পক্ষে'।

ছবি সৌজন্য- অরিজিৎ সিং/ফেসবুক
এই কথার পিছনে অরিজিৎ সিং যে যুক্তি দেখিয়েছেন তা হল, তাঁর মনে হয় এক মাত্র পশ্চিমবঙ্গই কিছু করে দেখাতে পারবে। পশ্চিমবঙ্গবাসীর উপরে তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি উপলব্ধি করতে পারছেন, যে বাংলাই পথ দেখাবে। পাশাপাশি তিনি এও জানান, যে তাঁর শরীরে পঞ্জাবি রক্তও যেমন বইছে, তেমনই বইছে বাঙালি রক্তও। তাঁর মা বাঙালি। তাই তিনি নিজেকে গর্ব করে 'বাঙালি' বলতে ভালবাসেন।
এই প্রথম এক জন মেয়েকে বাঁচাতে গোটা বাংলা এগিয়ে এসেছে। প্রত্যেক দিন মিছিলে পা মেলানোর জন্য তিনি তাই সাধুবাদ জানিয়েছেন কলকাতাবাসীদের, রাজ্যবাসীদের। শুধু তাই নয়, একই সঙ্গে অরিজিৎ এও মনে করিয়ে দিলেন, 'দিনে মিছিলে হেঁটে রাতে নিশ্চিন্তে বাড়িতে বসে গেলে চলবে না। প্রত্যেক দিন এই আন্দোলনকে নিজের মধ্যে ধরে রাখতে হবে।'
ঠিক এরপরেই অরিজিৎ সিং রাজ্যবাসীকে প্রশ্ন করেন। তিনি বলেন, 'আবার মিছিলে হাঁটার জন্য আর একটা কারণের অপেক্ষা কেন করবেন রাজ্যবাসী? কেনই বা আন্দোলনের জন্য কোনও দলনেতার প্রয়োজন হবে? কেনই বা তাতে রাজনীতির রং লাগবে? রাজ্য প্রমাণ করে দিয়েছে, সাধারণ মানুষ দলবদ্ধ ভাবে অহিংস আন্দোলনে নামতে পারে'। এই জায়গা থেকেই সঙ্গীতশিল্পীর ভয়, যে মিছিলের পর মিছিল করে আসল সমস্যার মুখ যেন ঘুরিয়ে দেওয়া না হয়। অরিজিৎ সিংয়ের কথায়, 'প্রতিবাদীদের লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। মনে রাখতে হবে সকলের এখন একটাই লক্ষ্য নির্যাতিতার বিচার। আর সেই লক্ষ্য থেকে শেষ দিন পর্যন্ত কেউ যেন সরে না আসেন'।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications