৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে শিক্ষামিত্রদের, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Calcutta High Court: ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে শিক্ষামিত্রদের। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর নির্দেশ বহাল রাখলেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বাংলার শিক্ষামিত্রদের জন্যেও কলকাতা হাইকোর্টের এহেন রায় খুবই গুরুত্বপূর্ণ।

শুধু তাই নয়, ডিভিশন বেঞ্চের এই রায়ে শিক্ষামিত্রদের ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার ক্ষেত্রে কোনও সমস্যা থাকল না বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ২০২৩ সালের ২৬ এপ্রিল এই ইস্যুতে ঐতিহাসিক রায়দান করেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ।
বকেয়া বেতন মিটিয়ে সবাইকে কাজে ফেরানোর নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ।২০০৪ সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
পিছিয়ে পড়া, স্কুলছুট ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষামিত্রদের। মাসিক ২৪০০ টাকা করে ভাতা পেতেন শিক্ষামিত্ররা। ২০১৩ সাল থেকে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে সরকার তাঁদের স্বেচ্ছাসেবক করে দেন।
এমনকি ২০১৪-র এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয় রাজ্য সরকার। এই ইস্যুতে ক্রমশ চাপ বাড়তে শুরু করে। এমনকি রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় ৬০ বছরের আগেই চাকরি থেকে অবসরের কথাও জানিয়ে দেওয়া হয়। আর এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা।
কেন শিক্ষামিত্ররা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে না সে বিষয়ে দাবি জানিয়েই এই সংক্রান্ত মামলা হয়। এমনকি এই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই মামলার শুনানি হয়। প্রথমে সিঙ্গল বেঞ্চের নির্দেশ এরপর তা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও মামলা হয়। বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে শিক্ষামিত্রদের।
-
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন












Click it and Unblock the Notifications