বিজেপি ধাক্কা খেল লোকসভা ভোটের আগে, জোট ভেঙে ১৫ আসনে প্রার্থী শিবসেনার
অনেক কষ্টে বিজেপি-শিবসেনা জোট হয়েছে মহারাষ্ট্রে। কিন্তু এ রাজ্যে হল না। শিবসেনা পশ্চিমবঙ্গে একাই লড়বে। রাজ্যের ১৫ আসনে তাঁরা প্রার্থীও স্থির করে ফেলেছে।
অনেক কষ্টে বিজেপি-শিবসেনা জোট হয়েছে মহারাষ্ট্রে। কিন্তু এ রাজ্যে হল না। শিবসেনা পশ্চিমবঙ্গে একাই লড়বে। রাজ্যের ১৫ আসনে তাঁরা প্রার্থীও স্থির করে ফেলেছে। ফলে ওই ১৫ আসনে বিজেপির হিন্দু ভোট দু-ভাগ হওয়ার সম্ভাবনা প্রবল হল। শিবসেনা নিজেদের আসল হিন্দুত্ববাদী হিসেবে তুলে ধরছে।

এবার শিবসেনা প্রার্থী দিচ্ছে মালদহ উত্তর, মুর্শিদাবাদ, ব্যারাকপুর, বারাসত, বসিরহাট, দমদম, কলকাতা দক্ষিণ, যাদবপুর, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বোলপুর, বীরভূম কেন্দ্রে। মেদিনীপুরে এবার তৃণমূলের মানস ভুঁইয়ার সঙ্গে লড়াই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সেই কেন্দ্রে শিবসেনার প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিজেপি নেতা অশোক সরকার।
পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার জানান, বিজেপির সঙ্গ ছেড়ে এ রাজ্যে আলাদা প্রার্থী দেওয়ার কারণ, বিজেপির নকল হিন্দুত্বের বিরুদ্ধে প্রতিবাদ। তাঁর অভিযোগ, বিজেপি এখন হিন্দুত্ব নিয়ে মানুষকে বোকা বানায়। তারপর বিজেপি এখন তৃণমূল ও সিপিএমের বাতিলদের নিয়ে প্রার্থী করছে। তাই তাঁদের সঙ্গে থাকবে না শিবসেনা।
তাঁর কথায়, বিজেপি এখন একটা ব্যবসায়িক সংস্থায় পরিণত হয়েছে। তারপর এ রাজ্যে ওদের কোনও ভবিষ্যৎ নেই। তৃণমূলের বাতিলদের নিয়ে নয়া সংস্করণ হল বিজেপি। তাই তাঁদের প্রতিবাদ বিজেপির বিরুদ্ধে। উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ২১টা আসনে প্রার্থী দিয়েছিল শিবসেনা। ভোট পেয়েছিলি প্রায় ৫০ হাজার। আর এবার ১৫ লোকসভা আসনে তারা প্রার্থী দিচ্ছে। ফলে বিজেপির ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে। যদিও বিজেপি উড়িয়ে দিয়েছে শিবসেনার অবস্থানকে। ওরা ৫০০ ভোটও পাবে না বলে তোপ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর।












Click it and Unblock the Notifications