দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে?
নির্বাচন কমিশন শুক্রবার অর্থাৎ গতকাল গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। কমিশন দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করলেও তাতে বিস্তারিত তথ্যের অভাব রয়ে গিয়েছে। তালিকা প্রকাশ হওয়ার পরই তা দেখতে গিয়ে বহু ভোটারকে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয়। বিশেষ করে যাঁদের নাম 'বিবেচনাধীন'-এ ছিল, তাঁরা একাধিকবার তালিকা যাচাই করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

এই তালিকা প্রকাশ হওয়ার পর কিছু প্রার্থীর অনিশ্চয়তা কেটে গিয়েছে। অবশেষে শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাঁজার নাম তালিকায় যুক্ত হয়েছে। এর আগে তাঁর নাম বিচারাধীন থাকার কারণে প্রার্থীতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। ঠিক এক ভাবে বীরভূমের হাঁসন কেন্দ্রের প্রার্থী কাজল শেখের নামও তালিকায় উঠে এসেছে। এর আগে ২৩ মার্চ যখন প্রথম তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেটিতে সাগরদিঘির বাইরন বিশ্বাস, বিজেপির আউশগ্রামের কলিতা মাজি এবং জঙ্গিপুরের জাকির হোসেনের নাম অন্তর্ভুক্ত হয়েছিল।
তবে বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামের নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি। গোয়ালপোখর, চণ্ডীতলা, উত্তরপাড়া, সামশেরগঞ্জ, লালগোলা, মোথাবাড়ি, নওদা ও দেগঙ্গা কেন্দ্রের প্রার্থীরা এখনও অপেক্ষার মধ্যে রয়েছেন। নিয়ম অনুইসারে, নাম বিচারাধীন অবস্থায় থাকলে মনোনয়ন জমা দেওয়া যায় না। তাই সময়সীমা ঘনিয়ে আসার কারণে চাপ ক্রমশ বেড়ে চলেছে। প্রথম দফার মনোনয়নের শেষ তারিখ হল ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ৯ এপ্রিল। আর এর মধ্যেই যদি নিষ্পত্তি না হয় তাহলে সংশ্লিষ্ট প্রার্থীদের সমস্যায় পড়তে হতে পারে।
এইরকম পরিস্থিতিতে তাড়াতাড়ি সমাধানের দাবিতে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে বিস্তারিত তথ্যও চাওয়া হচ্ছে।
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ






Click it and Unblock the Notifications