সকাল থেকেই পুরনো মেজাজে, এজেন্টদের বাধা নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ সুশান্ত ঘোষের
প্রথম দফায় ভোট শুরু হয়েছে রাজ্যে। একেবারে সকালে পুরনো মেজাজে নিজের কেন্দ্র শালবনিতে (shalbani) সুশান্ত ঘোষ (sushanta ghosh) । এজেন্ট নিয়ে বাধার মুখে পড়ে তিনি দাবি করলেন, সুষ্ঠুভাবে ভোট হলে তৃণমূল হারবে। সেই পরিস
প্রথম দফায় ভোট শুরু হয়েছে রাজ্যে। একেবারে সকালে পুরনো মেজাজে নিজের কেন্দ্র শালবনিতে (shalbani) সুশান্ত ঘোষ (sushanta ghosh) । এজেন্ট নিয়ে বাধার মুখে পড়ে তিনি দাবি করলেন, সুষ্ঠুভাবে ভোট হলে তৃণমূল হারবে। সেই পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এজেন্টদের আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, একজনও এজেন্টের গায়ে হাত দিয়ে দেখুক, তিনি যতদূর যেতে হয় যাবেন।

এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ
এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে, এদিন সকালে বুথে বুথে ঘুরতে শুরু করেন শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। কয়েকটি জায়গায় এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে তিনি নির্দিষ্ট বুথগুলিতে যাওয়ার চেষ্টা করেন। একেবারে সকালের দিকে তিনি জানিয়েছেন ৫-৭ শতাংশ বুথে বামেরা এজেন্ট নির্দিষ্ট করতে পারেনি। শুক্রবার রাতে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সুশান্ত ঘোষের চ্যালেঞ্জ
এবারের নির্বাচনে নির্বাচন কমিশন বুথে এজেন্ট দেওয়া নিয়ে নিয়ম বদল করেছে। আগেকার নিয়ম কেউ এজেন্ট হতে গেলে নির্দিষ্ট বুথ কিমবা পাশের বুথ থেকে এজেন্ট হতে পারতেন। এবারের নিয়ম হল, যে কেন্দ্রে ভোট এজেন্ট সেই কেন্দ্রের যে কোনও জায়গার হতে পারেন। যা নিয়ে এবারে সুবিধা পেয়েছে তৃণমূলকে বাদ দিয়ে বাকি সব দলগুলি। সিপিএম-এর অভিযোগ, বুথে এজেন্ট দেখতে পেয়েই তৃণমূলের তরফে হুমকি দিয়ে বলা হচ্ছে। ভোটের শেষে বুথের বাইরে বেরোতে দেওয়া হবে না। যা নিয়ে এদিন সকালে সুশান্ত ঘোষ চ্যালেঞ্জ করে বলেছেন, কারও সাহস থাকলে একজন এজেন্টের গায়ে হাত দিয়ে দেখুক। তার জন্য যতদূত যে তে তিনি যাবেন।

নিয়ম জানে না তৃণমূল
যেসব বুথে সকালে বাম এজেন্ট পৌঁছতে পারেননি, সেইসব জায়গায় নিজের এলাকার অন্য জায়গা থেকে এজেন্ট এনে বসানোর ব্যবস্থা শুরু করেন সুশান্ত ঘোষ। যা নিয়ে শালবনির শুক্লাতোড় প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের পোলিং এজেন্টের সঙ্গে বচসা হয় সুশান্ত ঘোষের। বাধা প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের এজেন্টরা প্রাথমিক পার্টটুকুই জানে না। যা নিয়ে বুথের মধ্যেই তৃণমূলের এজেন্টের প্রতি সতিনি বলেন, তাঁকে যেন ভোট শেখানো না হয়। কেননা নিয়ম তিনি জানেন।

মানুষ ভোট দিতে পারলে তৃণমূল হারবে
গড়বেতা, শালবনি এলাকা একটা সময়ে সুশান্ত ঘোষের গড় বলে পরিচিত ছিল। সেই এলাকায় সুশান্ত ঘোষ এদিন সকালে বেড়িয়ে পড়েন। নিজের জয় নিয়ে তিনি বলেছেন, মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে তৃণমূল হারবে। কেননা গত কয়েকটা ভোটে তৃণমূল ভোট দিতে দেয়নি সাধারণ মানুষকে। গণতন্ত্রকে স্তব্ধ করে রাখা হয়েছিল।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications