কলকাতা, হাওড়া সহ জেলার বড় পুজোর বিসর্জন আজ, তৈরি প্রশাসন
কলকাতা, ২৫ অক্টোবর : কলকাতা সহ আশপাশের জেলার বড় পুজোগুলির প্রতিমা বিসর্জন হচ্ছে আজ। মহরম উপলক্ষ্যে বিজয়া দশমীর পরে মাঝের দিনগুলিতে বিসর্জন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল প্রশাসন।
তবে তার মাঝেই বড় প্রতিমা বাদ দিয়ে ছোট ও মাঝারি পুজোর প্রতিমা গঙ্গাবক্ষে বিসর্জিত হয়েছে। অশ্রুসজল চোখে সামনের বার ফেরার কামনা জানিয়ে বিদায় জানানো হয়েছে দেবী দুর্গাকে। এদিন সেভাবেই বড় প্রতিমাগুলি নিরঞ্জন করা হবে।

এদিন সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিকে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করতে সর্বত্র বসেছে সিসিটিভি ক্যামেরা। যেসকল রাস্তা দিয়ে ঘাটগুলিতে প্রতিমা নিয়ে আসা হবে, সেখানেও ট্রাফিক জোরদার করা হয়েছে।
ফের একবার বছরভরের আশা বুকে নিয়ে মা দুর্গাকে বিদায় জানাতে তৈরি রাজ্যবাসী। সঙ্গে একটাই প্রার্থনা, আসছে বছর আবার এসো মা।












Click it and Unblock the Notifications