দর্শকশূন্য রেড রোডের নিরাপত্তার দায়িত্বে দময়ন্তী সেন! রাজপথে থাকবে চার হাজার পুলিশ
৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠবে গোটা দেশ। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ইতিমধ্যে আলোর রোশনাইতে সাজিয়ে তোলা হয়েছে গোটা গোটা দিল্লিকে। তিন রঙে সেজে উঠেছে লালকেল্লা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের পাশাপাশি কলকাতাতেও পাল
৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠবে গোটা দেশ। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ইতিমধ্যে আলোর রোশনাইতে সাজিয়ে তোলা হয়েছে গোটা গোটা দিল্লিকে। তিন রঙে সেজে উঠেছে লালকেল্লা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের পাশাপাশি কলকাতাতেও পালিত হবে ৭৫ তম স্বাধীনতা দিবস।

সেই উপলক্ষে চলছে কলকাতাতেও চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। রেড রোডেও এখন চরম প্রস্তুতি। প্রস্তুতির পাশাপাশি কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতাকে। শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা।
কলকাতায় ঢোকা-বের হওয়া প্রত্যেকটি গাড়িতে নাকা চেকিং করা হচ্ছে। এই বছর কলকাতা পুলিশের তরফেও একগুচ্চ বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এই বছর চার হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করা হচ্ছে। শুধু তাই নয়, রাস্তায় থাকবেন ডিসি পদমর্যাদার অফিসাররাও।
জানা গিয়েছে, ১১ জন উচ্চ পদস্থ আধিকারিক কলকাতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এমনকি রেড রোডের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কয়েকজন জয়েন্ট কমিশনার। তিবে সবথেকে গুরুত্বপূর্ণ হল সুপারভিশনের দায়িত্বে থাকবেন স্পেশাল সিপি দময়ন্তী সেন।
শুধু তাই নয়, ওয়াচ টাওয়ার থেকেও রেড রোডের উপর নজরদারি রাখা হবে। আর সেই কারণে তিনটে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এছাড়াও সিস্টিভির মাধ্যমে গোটা এলাকার উপর নজরদারি চালানো হবে। এমনটাই কলকাতা পুলিশ সূত্রের খবর।
তবে স্বস্তির খবর এই বছরও দর্শকশূন্য থাকবে রেড রোড। করোনার কারণে সমস্ত বিধি নিষেধে কড়া নিষেধাজ্ঞা জারি থাকছে। সেই মতো এই বছরও রেড রোডে কোনও দর্শক থাকছে না। তবে প্রত্যেক বছর যেভাবে পালন করা হয় সেভাবেই এই বছরও রেড রোডে পালিত হবে ৭৫ তম স্বাধীনতা দিবস।
শহরের বিভিন্ন প্রান্তে আজ শনিবার থেকে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাস্তাতে পুলিশের তরফে নাকা চেকিং করা হয়েছে।
শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও ব্যাপক পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রত্যেকটি বড় জায়গাগুলিতে পুলিশের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। জেলার বড় রাস্তাতেও নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনেও কড়া ব্যবস্থা করা হয়েছে। আরপিএফ এবং জিআরপিকে এই সময়ে একটা অ্যালার্ট দেওয়া থাকে। সেই মতো কড়া তল্লাশি চালানো হচ্ছে। রেলওয়ে স্টেশনগুলিতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
অন্যদিকে গোটা দেশজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে রাজধানী দিল্লিতে হাই অ্যালার্ট জারি রয়েছে। কয়েক হাজার পুলিশ কর্মী এই মুহূর্তে দিল্লির নিরাপত্তায় রয়েছে। শুধু তাই নয়, অন্যান্য রাজ্যেও কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে।












Click it and Unblock the Notifications