Sealdah AC Local Train: বাংলার এই রুটেই ছুটবে দুটি এসি লোকাল ট্রেন! ভাড়া শুনলে চমকে যাবেন
Sealdah AC Local Train: গরম বাড়ছে। একেবারে অস্বস্তিকর পরিস্থিতি। আর এই গরমে যাত্রীদের সুবিধা দেবে এসি লোকাল ট্রেন। খুব শীঘ্রই শিয়ালদহ ডিভিশনে ছুটবে এসি লোকাল ট্রেন। ঠিক কবে থেকে যদিও এসি লোকাল ট্রেন চলবে তা এখনও স্পষ্ট নয়। এমনকী ভাড়া কত হবে তাও এখনও স্পষ্ট নয়। তবে রুট নিয়ে পূর্ব রেলের তরফে ইতিমধ্যে সমীক্ষা শুরু হয়েছে। আর তা চূড়ান্ত হলেই ভাড়া কত হবে তা ঠিক হবে বলে জানা যাচ্ছে।
তবে সবাই যাতে এসি লোকালে উঠতে পারে সে কথা মাথায় রেখেই ভাড়া চুড়ান্ত করা হবে বলে রেল সূত্রে জানা যাচ্ছে।ইতিমধ্যে মুম্বই'তে এসি লোকাল ট্রেন চালু হয়েছে। আর তা চূড়ান্ত ভাবে সফল। সম্প্রতি চেন্নাই'তেও এসি লোকাল ট্রেন চালু করা হয়েছে। তাতে উচ্ছ্বসিত সে রাজ্যের বাসিন্দারা। দীর্ঘ সময় ধরে শিয়ালদহ ডিভিশনেও এসি লোকাল ট্রেন (Sealdah AC Local Train) চালানোর কথা চলছে।

তবে এবার বাস্তব হতে চলেছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে দুটি এসি লোকাল ট্রেন। শিয়ালদহ বিভাগের জন্যেই এই ট্রেন দুটি তৈরি করা হয়। যা খবর, ট্রেন দুটির পরীক্ষা শুরু হয়েছে। আর তা সফল হলেই শিয়ালদহ বিভাগে চালানো হবে সেগুলি।
তবে কোন রুটে এই ট্রেন চলবে তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি পূর্ব রেল। এমনকী ভাড়া কি হবে তা ঠিক করা হয়নি। একাধিক রুটের জল্পনা চলছে। তবে যা খবর, প্রাথমিক ভাবে ছোট রুটে এসি এই লোকাল চালু হবে। তালিকায় মধ্যগ্রাম কিংবা বারাসতের মতো রুট থাকতে পারে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে সমস্ত কিছু দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে যাত্রীদের প্রয়োজনীয়তার বিষয়টিও এক্ষেত্রে নির্ভর করবে বলে জানাচ্ছেন রেল আধিকারিকরা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Sealdah AC Local Train: এসি লোকাল ঘিরে যাত্রীদের কৌতূহল?
এবার বাংলাতেও ছুটবে এসি লোকাল ট্রেন। আর তা নিয়ে যাত্রীদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস। ট্রেনকে নিয়ে কোৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে, আধুনিক এই লোকাল হবে আধুনিক। সমস্ত কামরা হবে এসি। স্টেনলেস স্টিল দিয়ে ১২ কামরার এই লোকাল তৈরি হয়েছে। সম্পূর্ণ অটোম্যাটিক দরজা থাকবে চারটি। স্টেশনে দাঁড়ানোর সময় সেটি খুলবে। আবার ছাড়ার সঙ্গে বন্ধ হয়ে যাবে।
এছাড়াও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকবে। যা জিপিএসের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে। প্রায় ১১০০ জন যাত্রী আধুনিক এই এসি লোকালে একসঙ্গে যাত্রা করতে পারবেন। একদিকে যেমন বসে যেতে পারবেন আবার বহু মানুষ যাতে দাঁড়িয়ে যেতে পারে সেই ব্যবস্থাও থাকবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications