মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে? বুধবারেই বড় ঘোষণা পর্ষদ এবং সংসদের তরফে
গত বছর অতিমারির শুরুতেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল পরীক্ষা নিয়ে। পরীক্ষা হয় পরে। এ বারও সেই ঘটনারই পুনরাবৃত্তি। কারণ ফিরে এসেছে করোনার ভয়াল রূপ। মাঝে কিছু দিন স্কুল খোলা গেলেও, আবার সব বন্ধ। অনলাইনেই চলছে পঠন-পাঠন।
গত বছর অতিমারির শুরুতেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল পরীক্ষা নিয়ে। পরীক্ষা হয় পরে। এ বারও সেই ঘটনারই পুনরাবৃত্তি। কারণ ফিরে এসেছে করোনার ভয়াল রূপ। মাঝে কিছু দিন স্কুল খোলা গেলেও, আবার সব বন্ধ। অনলাইনেই চলছে পঠন-পাঠন। এরই মধ্যে পরীক্ষা নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে পরীকক্ষার দিন-ক্ষণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত কয়েকদিন আগে নবান্ন থেকে সেই ঘোষণা করেছেন তিনি। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণার তারিক পর্ষদই ঘোষণা করবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিনক্ষণ ঘোষণা করা হবে বুধবার
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কবে থেকে শুরু হচ্ছে, তার দিনক্ষণ ঘোষণা করা হবে বুধবার। দুপুর ২টো নাগাদ পরীক্ষার সূচি ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। যেখানে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সবাই উপস্থিত ছিলেন। সেখানেই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো আগামিকাল বুধবার তা পরীক্ষার্থীদের জানানো হবে। এমনটাই জানা গিয়েছে।

পরীক্ষা নিয়ে কি জানিয়েছেন মমতা
কোভিড-কালে দেরিতে হলেও হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার নজিরবিহীনভাবে প্রথমে হবে উচ্চমাধ্যমিক ও পরে মাধ্যমিক। জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহে অত্যাবশ্যক বিষয়গুলির পরীক্ষা নেবে বোর্ড। আবশ্যিক ১২ টি বিষয়ের পরীক্ষা হবে। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে না। ৩ ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। সব মিলিয়ে মোট ১৬ দিন পরীক্ষা হবে। দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম বোর্ডের পরীক্ষার দিন ঘোষণা হল। স্যানিটাইজেশন ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে।

মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ১২ লক্ষের কিছু বেশি
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এ বছর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ১২ লক্ষের কিছু বেশি। মাধ্যমিকে আবশ্যিক বিষয় আছে ৭টি। এই আবশ্যিক বিষয়গুলির পরীক্ষায় নেওয়া হবে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষায়। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা এ বছর নেওয়া হবে না। ওই বিষয়গুলির নম্বর নিজ নিজ স্কুল দেবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাস ঘোষণা হলেও তারিখ ঘোষণা সংসদ এবং পর্ষদের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে
কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা? কার্যত চিন্তার মধ্যে দিন কাটছে রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়া এবং অভিভাবকদের। এই অবস্থায় গত কয়েকদিন আগেই বৈঠক করলেও কবে ঠিক পরীক্ষা হবে তা নিশ্চিত করে কিছুই বলতে পারেণনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তিনি জানিয়েছন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন বলেও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, পরীক্ষা পর্ষদ নেয়। দফতর নয়। এইটি গাইডলাইন তৈরি করে মমতা বন্দ্যপাধ্যায়কে তা দেওয়া হবে এরপরেই পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হবে। সেই মতো মমতাকে দেওয়া হয়। সব কিছু আলোচনা করে বুধবার বিস্তারিত জানানো হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিষয়ে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications