BJP যুব মোর্চায় রাজ্য পর্যবেক্ষক, সৌমিত্র খাঁ বলছেন নতুন কিছু নয় এটাই দলের নিয়ম

BJP যুব মোর্চায় রাজ্য পর্যবেক্ষক, সৌমিত্র খাঁ বলছেন নতুন কিছু নয় এটাই দলের নিয়ম

সম্প্রতি প্রায় সব রাজ্য যুব মোর্চাতেই একজন করে পর্যবেক্ষ নিয়োগ করেছে বিজেপি৷ পশ্চিমবঙ্গও এই নিয়োগ তালিকা থেকে বাদ যায়নি! বিজেপি যুবমোর্চার নতুন পর্যবেক্ষক হয়েছেন শক্তি সিং। যুবমোর্চার সর্বভারতী প্রধান তেজস্বী সূর্য এই নতুন নিয়োগর কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন৷ তবে এরপরই নিয়োগ নিয়ে যথারীতি আলোচনা শুরু হয়েছে বঙ্গ-রাজনীতিতে৷ অনেকে দাবী করছেন যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের ডানা ছাঁটার জন্য তাঁর মাথার উপর একজন পর্যবেক্ষক বসাল বিজেপি! এ নিয়ে সত্যিটাই বা কী? কিই বা বলছেন খোদ সৌমিত্র খাঁ?

ওয়ান ইন্ডিয়া বাংলাকে ফোনে কী বললেন সৌমিত্র খাঁ

ওয়ান ইন্ডিয়া বাংলাকে ফোনে কী বললেন সৌমিত্র খাঁ

ওয়ানইন্ডিয়া বাংলার সঙ্গে ফোনে কথা বলার সময় বিষয়টি নিয়ে সৌমিত্র বলেন, 'এটা দলের নিয়ম নতুন কিছু নয়।' তবে শেষ তিনচার বছরে দেখা গিয়েছি বঙ্গ-বিজেপির মূল সংগঠনেও রাজ্য সভাপতির থেকেও বেশি ক্ষমতশালী হয়ে উঠেছেন কেন্দ্র নিযুক্ত পর্যবেক্ষকরা৷ এবং তাঁদের নিয়ও ও ছকে চলতে গিয়ে কখনও বড় সফলতা এসেছে বিজেপির আবার বারবার ব্যর্থতারও সামনে পড়তে হয়েছে বঙ্গ-নিজেপিকে।

কৈলাশ বিজয়বর্গী, অরবিন্দ মেননদের প্রতি ক্ষোভ!

কৈলাশ বিজয়বর্গী, অরবিন্দ মেননদের প্রতি ক্ষোভ!

শেষ কয়েক বছরে কৈলাশ বিজয়বর্গী, অরবিন্দ মেনন, শিবপ্রকাশের মতো কেন্দ্রীয় নেতারা বঙ্গ-বিজেপির গুরু দায়িত্ব সামলেছেন৷ পাশাপাশি বঙ্গ বিজেপিকে নিয়ন্ত্রণও করেছেন অনেকখানি। ঠিক এই জায়গাতেই বঙ্গ-বিজেপি অনেক নেতাই আড়ালে আবডালে 'কেন্দ্রীয় পর্যবেক্ষকদের' সমালোচনা করেছেন। তথাগত রায়ের মতো প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও প্রাক্তন রাজ্যপালও ২রা মের পর থেকে সোশ্যাল মিডিয়াতে এই তিন পর্যবেক্ষককে সরাসরি আক্রমণ শানিয়েছেন৷

কী বলছেন সৌমিত্র?

কী বলছেন সৌমিত্র?

স্বাভাবিকভাবেই অনেকে ভাবছেন এবার রাজ্যের যুব মোর্চার জন্য বাইরে কেন্দ্রীয় পর্যটককের বিরোধিতা করতে পারেন সৌমিত্র খাঁ। কিন্তু আপাতত সে জল্পনায় জল ঢেলে সৌমিত্র খাঁ ওয়ান ইন্ডিয়া বাংলাকে বলেন, 'না সেরকম কোনও সংঘাত বা আমার উপরে কাউকে বসানো হল এরকমটা নয়। এটা স্বাভাবিক নিয়ম মেনেই হয়েছে৷ এর আগেও যুব মোর্চায় অন্য কেউ পর্ববেক্ষক ছিলেন। এটাই দলের নিয়ম নতুন কিছু নয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+