Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সৌমেন্দুর গাড়িতে হামলার ঘটনা নিয়ে উত্তেজনার মাঝেই শশী পাঁজার ভাইরাল টুইট, চড়ল ভোট-পারদ

সৌমেন্দুর গাড়িতে হামলার ঘটনা নিয়ে উত্তেজনার মাঝেই শশী পাঁজার ভাইরাল টুইট, চড়ল ভোট-পারদ

আবহাওয়ার গরম মেজাজের সঙ্গেই ভোটের হাওয়াও বেশ গরম রাজ্যে। এদিন প্রথম দফার ভোট পারদ ঘিরে রীতিমতো তোলপাড় বাংলা। এদিন সকাল থেকেই একের পর এক বিস্ফোরক ঘটনা ঘটেছে রাজ্য জুড়ে। ভাইরাল অডিও ক্লিপ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে গুরুতর অভিযোগ করেছে বিজেপি। এদিকে,শুভেন্দুর ভাই সৌমেন্দুর ওপর হামলার ঘটনা ঘটে যায় সকালেই। এমন পরিস্থিতিতে বিস্ফোরক টুইট করেন শশী পাঁজা।

বিজেপি কর্মীদের নিয়ে শশী পাঁজার টুইট

এদিন , এক টুইটে একটি ভিডিও ক্লিপ তুলে ধরে শশী পাঁজা অভিযোগ করেন যে বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির সশস্ত্র কর্মীরা ঢুকে পড়েছে। শশী পাঁজা এই প্রসঙ্গে কমিশনের দিকেও আঙুল তোলেন।

'খোলা খুলি বিজেপি কর্মীরা'

'খোলা খুলি বিজেপি কর্মীরা'

শশী পাঁজা লেখেন, 'খোলাখুলি বিজেপি কর্মীরা লাঠি, ধারালো অস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছে। ' এরপরই শশী পাঁজার প্রশ্ন এমন ঘটনা যখন ঘটছে তখন নির্বাচন কমিশন কী করছিল?

সৌমেন্দুর গাড়ি ভাঙচুর

সৌমেন্দুর গাড়ি ভাঙচুর

প্রসঙ্গত, অধিকারী গড় হিসাবে পরিচিত কাঁথিতে খোদ অধিকারী পরিবারের সদস্য তথা বিজেপি নেতা সৌমেন্দুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

মমতার বার্তা

মমতার বার্তা

এদিকে এরই মাধে এদিন পিংলার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বার্তায় জানান যে 'প্রথম দফাই দফারফা হবে বিজেপির।' এদিনও স্বভাবসিদ্ধ মেজাজে অধিকারীদের তুলোধনা করতে ছাড়েননি মমতা। তিনি বলেন, 'কোনও কোনও জায়গায় হয়তো বিজেপির লোক একটু বেশি, সেটাকে কাজে লাগিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। '

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+