Sandip Ghosh: প্রবল আর্থিক অনটন, চালানো যাচ্ছে না সংসার! ফিক্সড ডিপোজিট ভাঙতে হাইকোর্টে সন্দীপ ঘোষ
Sandip Ghosh: একটা সময় আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের (RG kar Hospital) শেষ কথা বলতেন তিনিই। এমনকি তাঁর নির্দেশেই একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অভয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় সম্পূর্ণ বদলে দিয়েছে জীবন। তিনি সন্দীপ ঘোষ। সিবিআই'য়ের হাতে গ্রেফতারের পর আপাতত প্রেসিডেন্সি জেলে বন্দি তিনি। কেড়ে নেওয়া হয়েছে ডাক্তারি তকমাও। এই অবস্থায় প্রবল আর্থিক অনটন দেখা গিয়েছে পরিবারে।
এই অবস্থায় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের (RG kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। তিনি জানিয়েছেন, পারিবারিক খরচ সহ একাধিক খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এই অবস্থায় ফিক্সড ডিপোজিট ভাঙতে হবে। আর সেই অনুমতি যাতে কলকাতা হাইকোর্ট তাঁকে দেয় সেই আবেদন জানিয়েছেন ধৃত সন্দীপ ঘোষ।

খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির তদন্তে করছে সিবিআই। আর সেই তদন্তে একাধিক বেনিয়ম, একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে।
এমনকি এই তদন্তে তাঁর বাড়িতেও দফায় দফায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উদ্ধার হয় টেন্ডার সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। আর তা হাতে পাওয়ার পরেই সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। গত কয়েক দফায় তাঁকে জেরা করা হয়েছে। অন্যদিকে দুর্নীতির টাকা কোথায়? সেই সূত্রও খুঁজে বেড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই সূত্র ধরে সন্দীপ ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিবিআই স্ক্যানারে। সমস্ত লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
ফলে কোনও ধরনের লেনদেন করতে পারছে না পরিবার। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এই বিষয়ে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, 'তিলোত্তমা'কে ধর্ষণ ও খুন কান্ডেও গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।












Click it and Unblock the Notifications