প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী, চেন্নাই থেকে রবিবারই দেহ আনা হচ্ছে কলকাতায়
প্রয়াত হলেন আরএসপি সম্পাদক ক্ষিতি গোস্বামী। রবিবার ভোররাতে চেন্নাইয়ের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬।
প্রয়াত হলেন আরএসপি সম্পাদক ক্ষিতি গোস্বামী। রবিবার ভোররাতে চেন্নাইয়ের হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬। চেন্নাইয়ের হাসপাতেই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। তারপর তিনি সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু শনিবার ফের অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। এবার শেষ রক্ষা হল না। ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

ক্ষিতি গোস্বামী একযোগে আরএসপির সর্বভারতীয় ও প্রদেশ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন ক্ষিতি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শোকপ্রকাশ করেছেন বাম নেতারা। এদিনই তাঁর মরদেহ কলকাতায় আনা হচ্ছে। কলকাতায় আনার পরই শেষকৃত্য হবে। পার্টি অফিসে তাঁকে শেষ সম্মান জানানো হবে।
গলার সমস্যা নিয়ে চেন্নাইয়ে গিয়েছিলেন ক্ষিতি গোস্বামী। সেখানে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেও গতরাতে তাঁর বুকে ব্যাথা শুরু হয়। ফের তাঁকে ভর্তি করা হয় চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরএসপির সম্পাদক।












Click it and Unblock the Notifications