আরজি কর কাণ্ডে কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের, সাসপেন্ড বিনীত গোয়েল-সহ তিন আইপিএস

আরজি কর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। এদিন এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় নাম জড়ানো তিন পুলিশ আধিকারিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া আধিকারিকরা হলেন বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, সরকার গঠনের পরপরই তিনি মুখ্যসচিবকে আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা সংক্রান্ত একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। সেই রিপোর্ট হাতে আসার পর তিনি কলকাতা পুলিশের তৎকালীন ভূমিকা ও কোন কোন ক্ষেত্রে গাফিলতি ছিল, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, আরজি কর ঘটনায় নির্যাতিতা অভয়ার মা রত্না দেবনাথ সেই সময় পুলিশের বিরুদ্ধে তাঁকে ঘুষ দেওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন। এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই নতুন বিজেপি সরকার বিষয়টি নিয়ে 'জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেছেন যে, এই ঘটনা সকলকে নড়িয়ে দিয়েছিল। এই ঘটনার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+